৫ দিনে ৩,০৭৬ কোটি টাকা, পিএম কেয়ার্ডের ডোনারদের নাম জানতে চাইলেন চিদাম্বরম

৫ দিনে ৩,০৭৬ কোটি টাকা, পিএম কেয়ার্ডের ডোনারদের নাম জানতে চাইলেন চিদাম্বরম

পিএম কেয়ার্স ফান্ডের অডিট রিপোর্ট প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে আক্রমণ শানাতে শুরু করেছে কংগ্রেস। ৫ দিনে কি করে পিএম কেয়ার্স ফান্ডে ৩,০৭৬ কোটি টাকা জমা পড়ল ফান্ডে তা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা পি চিদাম্বরম। তিনি ডোনারদের নাম জানানোর দাবি জানিয়েছেন। ২৭ থেকে ৩১ মার্চের মধ্যে এই বিপুল পরিমান টাকা জমা পড়েছে পিএম কেয়ার্স ফান্ডে।

পিএম কেয়ার্স ফান্ডের অডিট রিপোর্ট

পিএম কেয়ার্স ফান্ডের অডিট রিপোর্ট

পিএম কেয়ার্স ফান্ডের অডিট রিপোর্ট অবশেষে প্রকাশ্যে এলো। করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য এই ফান্ডে মুক্ত হস্তে দান করতে বলেছিলেন প্রধানমন্ত্রী মোদী। ৩,০৭৫ কোটি টাকা জমা পড়েছে ফান্ডে। তার মধ্যে ৩৯.৬৭ লক্ষ টাকা এসেছে বিদেশ থেকে।

আক্রমণ চিদাম্বরমের

আক্রমণ চিদাম্বরমের

মৌখিক ভাবে অডিট রিপোর্টের কথা জানানো হলেও সেটা জনতার জন্য প্রকাশ করা হয়নি। কারা এই ফান্ডে দান করেছেন সেই তথ্যও গোপন রাখা হয়েছে। তাই পিএম কেয়ার্স ফান্ডের এই বিপুল অর্থ কোথা থেকে এসেছে তা জানার জন্য ডোনারদের নাম জানার দাবি জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম।

কোন স্বেচ্ছাসেবী সংস্থা থেকে টাকা

কোন স্বেচ্ছাসেবী সংস্থা থেকে টাকা

কোন স্বেচ্ছাসেবি সংস্থা থেকে টাকা এসেছে তা জানানো উচিত। কেন মোদী সরকার ডোনারদের নাম প্রকাশ করছে না তা নিয়ে প্রশ্ন তুলেছে। প্রসঙ্গত উল্লেখ্য িপএম কেয়ার্স ফান্ডের টাকা বিপর্যয় মোকাবিলা ফান্ডের সঙ্গে জুড়ে দেওয়ার দাবিতে শীর্ষ আদালতে মামলা করেছিল কংগ্রেস। সেই আবেদন পরে খারিজ হয়ে যায়।

মহামারী মোকাবিলায় ফান্ড

মহামারী মোকাবিলায় ফান্ড

দেশের মহামারী মোকাবিলায় ফান্ড তৈরি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেিছলেন এই ফান্ডে যাঁরা দান করবেন তাঁদের আয়কর ছাড় দেওয়া হবে। বলিউডের অনেক অভিনেতা থেকে সাধারণ মানুষ সকলেই পিএম কেয়ার্স ফান্ডে টাকা দিয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+