করোনায় ৪২ শতাংশ মৃত্যুর 'মিস' হওয়া তথ্য জানানো হল বহু পরে! নয়া চাঞ্চল্যে পাহাড়ি রাজ্য

৪২ শতাংশ করোনা আক্রান্তের 'মিস' হওয়া মৃত্যুর তথ্য জানানো হল পরে! নয়া চাঞ্চল্যে পাহাড়ি রাজ্য

করোনায় আক্রান্তের সংখ্যার প্রতিদিনের তথ্যের ওপর গোটা দেশের নজর রয়েছে। প্রতিটি রাজ্যবাসী তাঁর নিজের রাজ্যের তথ্য জানতে উদগ্রীব। এমন অবস্থায় ফের একবার আন্ডার রিপোর্টিং নিয়ে প্রশ্ন উঠতে শুরু করল উত্তরাখণ্ডের এক ঘটনা ঘিরে। সেখানে আচমকাই দৈনিক করোনা আপডেটে উঠে এল 'ব্যাক লগ ডেথ'।

'ব্যাক লগ ডেথ'!

'ব্যাক লগ ডেথ'!

গত সপ্তাহে উত্তরাখণ্ডে মোট ৯২৩ জনের মৃত্যুর খবর জানানো হয়েছে রাজ্য প্রশাসনের প্রতিদিনের কোভিড আপডেটের বুলেটিনে। এদিকে, জানা গিয়েছে, এই সংখ্যক মৃতদের মধ্যে ২৮৪ জনের মৃত্যু আগে হয়েছিল। অর্থাৎ প্রায় ৪২ শতাংশ করোনায় মৃতের খবর পরে জানানো হয়েছে বলে সরকারের বিরুদ্ধে তোপ বিরোধীদের।

 'আন্ডার রিপোর্টিং' নিয়ে প্রশ্ন!

'আন্ডার রিপোর্টিং' নিয়ে প্রশ্ন!

প্রসঙ্গত, এক মিডিয়া চ্যানেল সূ্রের খবর, উত্তরাখণ্ডের হরিদ্বারে এক হাসপাতাল ৬৫ শতাংশ করোনা আক্রান্তের মৃত্যুর খবর প্রকাশ করেনি। সে খবর জানতে পেরেই প্রশাসন তাদের নোটিস পাঠায়। আর সেই মৃতের সংখ্যাই পরবর্তীকালে 'ব্যাক লগ ডেথ' হিসাবে তুলে ধরা হয়।

উত্তরাখণ্ডের স্বাস্থ্যমন্ত্রকের সাফাই

উত্তরাখণ্ডের স্বাস্থ্যমন্ত্রকের সাফাই

উত্তরাখণ্ডের স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে, অনেক সময় বহু জেলা বা গ্রামের দিকে রোগীর মৃত্যু সংবাদ প্রশাসন পর্যন্ত আসতে দেরি হয়। আর তার জেরেই সেই সমস্ত রিপোর্ট ব্যাকলগে চলে যায়। কোভিড কন্ট্রোল রুমে সেই খবর আসতে দেরি হওয়াতেই পরিসংখ্যানে সমস্যা হয়।

উত্তরাখণ্ডের কোভিড কন্ট্রোল রুম কী বলছে?

উত্তরাখণ্ডের কোভিড কন্ট্রোল রুম কী বলছে?

প্রসঙ্গত, উত্তরাখন্ডের কোভিড কন্ট্রোল রুমের তরফে জানানো হয়েছে, বহু হাসপাতালে একাধিক স্টাফরা করোনা আক্রান্ত। হাসপাতালগুলি করোনা রোগীর জেরে ক্ষমতার বাইরে পরিষেবা দেওয়ার চেষ্টায় আছে। এমতাবস্থায় রোগী সম্পর্কিত বহু পরিসংখ্যানব পেতে সমস্যা হচ্ছে কন্ট্রোল রুমের। তার জেরেই এমন বিভ্রাট হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+