পাক অধিকৃত কাশ্মীরের লঞ্চপ্যাডে অপেক্ষা ৩০০-র ওপর জঙ্গির, প্রজাতন্ত্র দিবসের আগে গোয়েন্দা রিপোর্ট
প্রায় ৩০০ জঙ্গি পাক অধিকৃত কাশ্মীরের লঞ্চপ্যাডগুলিতে অপেক্ষা করছে। গোয়েন্দা রিপোর্টে সরকারকে এমনটাই জানানো হয়েছে।
প্রায় ৩০০ জঙ্গি পাক অধিকৃত কাশ্মীরের লঞ্চপ্যাডগুলিতে অপেক্ষা করছে। গোয়েন্দা রিপোর্টে সরকারকে এমনটাই জানানো হয়েছে। ওই ৩০০ জনের মধ্যে রয়েছে আফগানরাও। মাস তিনেক আগে ভারতীয় সেনা নীলম উপত্যকায় জঙ্গিদের চারটি লঞ্চপ্যাড লক্ষ্য করে হামলা চালায়। যার জেরে মৃত্যু হয়েছিল ৬ থেকে ১০ জন জঙ্গির।

৪০-৫০টি লঞ্চপ্যাড
গোয়েন্দা রিপোর্টে উল্লেখ করা হয়েছে, পাক অধিকৃত কাশ্মীরে বর্তমানে ৪০-৫০ টি লঞ্চপ্যাড সক্রিয় রয়েছে। যেগুলির দেখভালের দায়িত্বে রয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স এবং পাকিস্তান সেনা।

রয়েছে আফগান যুদ্ধবাজরাও
সীমান্তে ৩০০ জনের ওপর জঙ্গি রয়েছে অনুপ্রবেশের অপেক্ষায়। গোয়েন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী এর মধ্যে ৫০ জনের বেশি আফগান জঙ্গি রয়েছে। পাক অধিকৃত কাশ্মীরের নীলম, লিপা, টংধার উপত্যকাকে জঙ্গিরা লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার করছে।

হামলার সতর্কবার্তা
রিপোর্টে সতর্ক করে বলা হয়েছে, জঙ্গিরা ভারতে অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছে। জম্মু ও কাশ্মীর ছাড়াও বড় শহরগুলিতে তারা হামলা চালাতে চায়। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের আগে ভারতীয় শহরগুলিতে হামলার কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে গোয়েন্দাদের তরফ থেকে।

অনুপ্রবেশের চেষ্টা বৃদ্ধি পেয়েছে
গোয়েন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী, ৩৭০ ধারা এবং ৩৫এ ধারা বাতিলের পর থেকে সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা বৃদ্ধি পেয়েছে। ২০১৮ সালে সঙ্গে তুলনায় অনুপ্রবেশের চেষ্টা বৃদ্ধি পেয়েছে। ২০১৮ সালে যেখানে সংখ্যাটা ছিল ৫৩, ২০১৯-এ তা বৃদ্ধি পেয়ে হয়েছে ৮৪।












Click it and Unblock the Notifications