Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Opposition Meet: শুধু ৫ রাজ্যে জোট কংগ্রেসের! মোদীকে সরাতে কি বাজপেয়ী আমলের মতোই জোট ফর্মুলা?

লোকসভা নির্বাচন ২০২৪-এর লড়াইয়ের নীল নকসা তৈরি করতে ২৩ জুন পটনায় বৈঠকে বলেছিল ১৫ টি বিরোধী দল (Opposition Meet)। পরবর্তী বৈঠক হবে সিমলায়। শুক্রবার বৈঠকের পরে বার্তা দেওয়া হয় ২০২৪-এর লড়াই হবে বিরোধী দল বনাম বিজেপির মধ্যে।

অরবিন্দ কেজরিওয়ালের কোনও ক্ষোভ নেই। জনগণের স্বার্থে তাঁরা ঐক্যবদ্ধ হয়েছেন (Opposition Meet)। শুক্রবারের বৈঠকের পরে এমনটাই মন্তব্য করেছেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। তিনি বলেছেন এর আগে বিহার থেকে বড় আন্দোলনের জন্ম হয়েছে। চম্পারণ থেকে জয়প্রকাশ নারায়ণ আন্দোলন শুরু করেছিলেন। শুক্রবারের বৈঠককে ঐতিহাসিক বলেছেন তিনি।

বিরোধী বৈঠক

২০২৪-এর লোকসভা নির্বাচনে কংগ্রেস ২০০৪ সালের ফর্মুলা প্রয়োগ করতে পারে। কেননা তারা গত ফেব্রুয়ারিতে কংগ্রেসের ৮৫ তম অধিবেশনে ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিরোধী ঐক্যের জন্য ২০০৪ সালের ইউপিএ ফর্মুলা সামনে রেখেছিল।

২০০৪ সালে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ-র বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেস পাঁচটি রাজ্যে ছটি সমমনোভাবা সম্পন্ন আঞ্চলিক দলের সঙ্গে জোট করেছিল (Opposition Meet)। দলগুলি হল মহারাষ্ট্রের এনসিপি, অন্ধ্রপ্রদেশে টিআরএস, তামিলনাড়ুতে ডিএমকে, ঝাড়খণ্ডে জেএমএম এবং বিহারে আরজেডি ও এলজেপি। এই পাঁচ রাজ্যে নির্বাচনী সুবিধাও পায় কংগ্রেস।

অন্যদিকে ইতিমধ্যে রাজনীতিতে পরিবর্তন হয়েছে। অন্ধ্রপ্রদেশ ভেঙে রয়েছে তেলেঙ্গানা। আর টিআরএস তথা বিআরএস এখন কংগ্রেস বিরোধী ((Opposition Meet)। অনেক আঞ্চলিক দল কংগ্রেস ছেড়ে অন্যদিকে রয়েছে। বিহারে আরজেডির সঙ্গী এলজেপি নয়, জেডিইউ। ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে বামেরা আগের থেকে অনেক দুর্বল।

বলে রাখা প্রয়োজন, সেই নির্বাচনে পশ্চিমবঙ্গে সিপিআইএম নেতৃত্বাধীন বামফ্রন্ট, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ও বিজেপি আলাদাভাবে লড়াই করেছিল। ২০০৪ সালে আরও উল্লেখযোগ্য কারণ তৃণমূলের জন্মের পর থেকে বছরে তৃণমূল লোকসভায় মাত্র একটি আসন পেয়েছিল, তা হল মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতা দক্ষিণ।

বিরোধী বৈঠক

২০০৪ সালে কংগ্রেস ৪১৭ জন প্রার্থী দেয়। তার মধ্যে ১৪৫ জন জয়ী হয়েছিলেন। এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে ছিল ছটি আসন। অন্যদিকে বিজেপি ৩৬৪ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ১৩৮ টি আসনে জয়ী হয়েছিল। উল্লিখিল পাঁচটি রাজ্যে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ ১১৪ টি আসনে জয় পায়। যার মধ্যে কংগ্রেস পেয়েছিল ৬১ টি আসন।

সারা দেশ থেকে বামেরা সেবার সর্বোচ্চ ৬১ টি আসন পেয়েছিল। সমাজবাদী পার্টি পেয়েছিল ৩৫ টি এবং বিএসপি পেয়েছিল ১৯ টি আসন। এনডিএ ও অন্য বিরোধীরা পেয়েছিল ৭৪ টি আসন। এই মুহূর্তে জেডিএস, বিএসপি, টিডিপি, বিজেডি রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া ইউপিএ থেকে দূরে সরেছে। ফলে বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের (Opposition Meet) ২০০৪-এ ফিরে যাওয়াটা কঠিন, বলছেন বিশ্লেষকরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+