অপারেশন স্নো-লেওপার্ড : যেভাবে লাদাখের প্যাংগংয়ে চিনকে বোকা বানায় ভারতীয় সেনা

চিনের বারংবার অনুপ্রবেশের চেষ্টা বিফল করে ভারতীয় সেনা লাদাখের প্যাংগংয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চূড়ার দখল নেয়। যার জেরে প্যাংগং এলাকায় চিনের গতিবিধি ভারতীয় সেনার নখদর্পণে চলে আসে। পাশাপাশি চিনের থেকে কৌশলগত দিক দিয়ে এগিয়ে যায় ভারত। তবে এই অপারেশন ভারতীয় সেনা সম্পন্ন করে কীভাবে? অপারেশন স্নো-লেপার্ড নামক এই চালকে ফলপ্রসূ করার তথ্য সামনে এল।

অপারেশন স্নো-লেওপার্ড

অপারেশন স্নো-লেওপার্ড

জানা গিয়েছে অপারেশন স্নো-লেওপার্ড লঞ্চ করার আগে তিনমাস ধরে ভারতীয় সেনা পরিকল্পনা কষছিল এই বিষয়ে। প্রথমে ভারতীয় সেনা অপেক্ষায় ছিল যে কখন চিনা সেনা পিছু হটবে। তবে সেটা না হওয়ায় সেনা প্রধান মুকুন্দ নারভানে এবং নর্দার্ন কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াইকে যোশী এই বিষয়ে আলোচনা করে জওয়ানদের সবুজ সিগনাল দেন অপারেশনের জন্যে।

অ্যাডভান্টেজে ভারত

অ্যাডভান্টেজে ভারত

ভারতীয় সেনার অধীনে এই চূড়াগুলি আসায় শুধু যে যুদ্ধ বা সংঘাতের ক্ষেত্রে অ্যাডভআন্টেজ পেয়েছে, এমন না। পরবর্তী আলোচনার ক্ষেত্রেও এবার ভারতের পাল্লা ভারী থাকবে। কারণ এই চূড়াগুলি ভারতীয় সেনার অধীনে থাকায় চিনের সমস্ত গতিবিধি দিল্লির কানে পৌঁছে যাচ্ছে। এবং চিনের মিথ্যাচার আর ধোপে টিকবে না এর ফলে।

বেছে নেওয়া হয় বিশেষ সৈনিকদের

বেছে নেওয়া হয় বিশেষ সৈনিকদের

পাহাড়ে যুদ্ধ করার ক্ষেত্রে নিপুণ এরকম সৈনিকদের নিয়ে একটি দল গড়ে এই অপারেশনের পরবর্তী ছক কষা হয়েছিল। প্রতিটি টিমের অবজেকটিভ ছিল বিশেষ সব চূড়া দখল করে সেখান থেকে চিনের উপর নজরদারি চালানো। এবং পরিকল্পনা মাফিক ভারতীয় সেনার দলগুলি বিভিন্ন চূড়ায় পৌঁছে যায়। প্যাংগংয়ের উত্তর থেকে দক্ষিণের বিস্তীর্ণ এই অঞ্চলে ভারতীয় সেনা এখন অ্যাডভান্টেজ পয়েন্টে রয়েছে।

কড়া নজরদারি চালাতে সক্ষম হচ্ছে ভারত

কড়া নজরদারি চালাতে সক্ষম হচ্ছে ভারত

২৯-৩০ অগাস্ট পূর্ব লাদাখের প্যাংগং এলাকায় স্থিতাবস্তা লঙ্ঘন করে চিনা বাহিনী। প্যাংগং লেকের দক্ষিণ দিক থেকে অনুপ্রবেশের চেষ্টা করে তারা৷ তবে প্যাংগং সো লেকের দক্ষিণ তীরে চিন সেনার অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে ভারতীয় সেনা। এরপরই প্যাংগং লেকের গুরুত্বপূর্ণ রেজাং লা এবং রেকিন লা-র দখল নেয় ভারতীয় সেনা। যার জেরে চিনা সেনার গতিবিধির উপর আরও কড়া নজরদারি চালাতে সক্ষম হচ্ছে ভারত।

ভারতীয় সেনা কেন এই অপারেশন চালাতে বাধ্য হয়

ভারতীয় সেনা কেন এই অপারেশন চালাতে বাধ্য হয়

লাদাখের গালওয়ানে চিন এবং ভারতের সংঘর্ষের পর থেকেই দুই দেশের মধ্যে তৈরি হয়েছে একটা যুদ্ধকালীন পরিস্থিতি। চিনা আগ্রাসন নীতির জেরে কার্যত তলানিতে গিয়ে পৌঁছেছে ভারত-চিন কূটনৈতিক সম্পর্ক। এই অবস্থায় দুই পক্ষই আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালাচ্ছে। তবে এর মাঝেও চিনা সেনা নিজেদের আসল রঙ দেখায়। যার জবাবে ভারতীয় সেনাও এই অপারেশন চালাতে বাধ্য হয়।

ফিঙ্গার ২ এবং ফিঙ্গার ৩-এ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ভারত

ফিঙ্গার ২ এবং ফিঙ্গার ৩-এ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ভারত

এই অপারেশনের মাধ্যমে ভারতীয় সেনা ফিঙ্গার ২ এবং ফিঙ্গার ৩-এ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে পৌঁছে যায়। প্যাংগংয়ের দক্ষিণে ভারতীয় সেনা এই অপারেশ চলাকালীন অবশ্য এলএসি পার করেনি বলে জানা গিয়েছে। যদিও চিন এখনও ফিঙ্গার ৪-এর রিজলাইন দখল করে রয়েছে। চিনা সেনারা ফিঙ্গার ৪ থেকে ফিঙ্গার ৮-এর মধ্যে ৮-কিলোমিটার দীর্ঘ এলাকাজুড়ে তাদের তৈরি কাঠামোগুলিকেই এলএসি বলে দাবি করে যাচ্ছে এখনও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+