লকডাউনের জেরে ব্যবসায় মন্দা, কর্মী ছাঁটাইয়ের পথে অনলাইন টিকিট বুকিং সংস্থা ‘বুক মাই শো’

লকডাউনের জেরে ব্যবসায় মন্দা, কর্মী ছাঁটাইয়ের পথে অনলাইন টিকিট বুকিং সংস্থা ‘বুকমাইশো’

করোনা ঠেকাতে ইতিমধ্যে চতুর্থ দফার লকডাউন চলছে গোটা দেশে। ইতিমধ্যেই পরবর্তীতে লকডাউনের মেয়াদ ১৫ই জুন পর্যন্ত বাড়ানো হবে বলে সরকারি সূত্রে জানা যাচ্ছে। এদিকে করোনা প্রতিরোধে নিষিদ্ধ সমস্ত জমায়েত মিটিং, মিছিল। এই সঙ্কটের জেরে আর্তিক মন্দা ঠেকাতে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে অনলাইন টিকিট বুকিং সংস্থা 'বুক মাই শো’-কে

লকডাউনের জেরে ব্যবসায় মন্দা, কর্মী ছাঁটাইয়ের পথে অনলাইন টিকিট বুকিং সংস্থা ‘বুকমাইশো’

পাবলিং ইমেন্ট, নাচ-গানের আসর, সিনেমা, থিয়েটার সবই বন্ধ প্রায় দু’মাসেরও বেশি সময় ধরে। সমস্ত ক্ষেত্রেই চলছে চূড়ান্ত আর্থিক মন্দা। কর্মী ভার বহন করতে অক্ষম হয়ে পড়ছে অনেক সংস্থাই। এমতাবস্থায় আর্থিক সঙ্কট লঘু করতে অনেক সংস্থাকেই কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে হচ্ছে। এবার সেই একই পথে হেঁটে আর্থিক অনটন কমাতে চাইছে এই অনলাইন টিকিট বুকিং সংস্থাও।

বুক মাই শো জানিয়েছে মহামারীর কারণে বর্তমানে তারা তাদের মোট কর্মী সংখ্যার ২০ শতাংশই ছাঁটাই করতে চলেছে। তাদের মোট ১৪৫০ জন কর্মীর মধ্যে ২৭০ জন কর্মীকেই বর্তামানে কাজ থেকে আপাতত বিদায় জানাতে চলেছে এই সংস্থা। যদিও এটাকে আক্ষরিক ভাবে অবৈতনিক ছুটি হিসাবে দেখাতে চাইছে তারা। যদিও এই সমস্ত কর্মচারীরা তাদের চাকরীর মান অনুযায়ী সমস্ত চিকিত্সা বীমা, গ্র্যাচুয়িটি এবং অন্যান্য সুবিধা পাবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+