করোনা আক্রান্ত হাসপাতালেরকর্মী, 'স্পেশ্যাল এরিয়া' হিসেবে চিহ্নিত দমদমের গোরক্ষবাসী রোড
করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছেন এলাকার এক বাসিন্দা। তারপরেই দমদমের গোরক্ষবাসী রোডকে স্পেশাল এরিয়া হিসেবে চিহ্নিত করা হল।
করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছেন এলাকার এক বাসিন্দা। তারপরেই দমদমের গোরক্ষবাসী রোডকে স্পেশাল এরিয়া হিসেবে চিহ্নিত করা হল। গোটা এলাকা প্রায় সিল করে দেওয়া হয়েছে। শুক্রবার এলাকা পরিদর্শন করেন ব্যারাকপুরের পুলিস কমিশনার মনোজ বর্মা। কোয়ারেন্টাইনে রাখা হয়েছে আক্রান্ত ব্যক্তির বাড়িটিকে।

এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন স্থানীয় একটি বেসরকারি হাসপাতালের সাত কর্মী। কয়েকদিন আগেই তাঁদের মধ্যে একজনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছে। সাতজনকেই কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। যে বাড়িতে তাঁরা ভাড়া থাকতেন সেটি কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এলাকাটি ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে পুলিস।
সংক্রমণ রুখতে গোটা এলাকায় বাসিন্দাদের বাড়ির বাইরে বেরনোর উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সকলের বাড়িতে নিত্য প্রয়োজনীয় সামগ্রি পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান পাঁচু রায়। এর আগে দক্ষিণ দমদম পুরসভার দক্ষিণদাঁড়ি এলাকাটিও করোনা স্পেশাল এরিয়া হিসেবে চিহ্নিত করা হয়েছিল।












Click it and Unblock the Notifications