ভ্যাকসিন নিয়েও ডেল্টা ভ্যারিয়েন্টের বলি, মহারাষ্ট্রে থার্ড ওয়েভের আতঙ্ক বাড়ছে

ভ্যাকসিন নিয়েও ডেল্টা ভ্যারিয়েন্টের বলি, মহারাষ্ট্রে থার্ড ওয়েভের আতঙ্ক বাড়ছে

করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণে আরও এক জনের মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। এই নিয়ে তিন জনের মৃত্যু হল ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণে। মৃত ব্যক্তি রায়গড় জেলার বাসিন্দা। তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হল তিনি করোনা ভ্যাকসিনের দুটি ডোজই নিয়েছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য কোভ্যাক্সিন থেকে শুরু করে কোভিশিল্ড উভয় ভ্যাকসিনই করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট মোকাবিলায় সক্ষম বলে দাবি করেিছলেন গবেষকরা। কিন্তু মহারাষ্ট্রে পর পর দুটি মত্যুর ঘটনাই তাদের দাবিকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। কারন মুম্বই এবং রায়গড় দুই ডেল্টা ভ্যারিয়েন্টে মৃতরাই করোনার দুটি ডোজের ভ্যাকসিনই নিয়েছিলেন।

ফের মৃত্যু মহারাষ্ট্রে

ফের মৃত্যু মহারাষ্ট্রে

করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণে আরও একজনের মৃত্যু হল মহারাষ্ট্র। সকালেই মুম্বইয়ে একজনের মৃত্যুর খবর মিলেছিল। তারপরেই আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেল। সকালে মুম্বইয়ে ৬৩ বছরের এক মহিলার মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। গত ২১ জুলাই তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। অক্সিজেন সাপোর্টে ছিলেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। ২৭ জুলাই তিনি মারা যান। তারপরেই জেরম সিকোয়েন্সে জানা যায় তিনি করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন। তারপরেই প্রকাশ্যে আসে আরও এক মৃত্যুর খবর। সেটাও করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণেই হয়েছে। এবার রায়গড় জেলায় মারা গিয়েছেন সেই ব্যক্তি।

ভ্যাকসিন নিয়েও মৃত্যু

ভ্যাকসিন নিয়েও মৃত্যু

মহারাষ্ট্রের রায়গড় জেলার সরকারি আধিকারীকরা জানিয়েছেন ৬৯ বছররে ওই ব্যক্তি করোনা ভ্যাকসিনের দুটি ডোজই নিয়েছিলেন। তারপরেও তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হন। গত ২২ জুলাই তিিন মারা যান। জেরম সিকোেয়ন্সের পর জানা গিয়েছে তিনি করোনার ডেল্টা ভ্যারিয়েন্টে সংক্রমিত হয়েছিলেন। তাতেই উদ্বেগ আরও বেড়েেছ। করোনা ভ্যাকসিন নেওয়ার পরেও কীভাবে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণে মৃত্যু হল এই নিয়ে চিন্তায় রয়েছে স্বাস্থ্য দফতর। মুম্বইয়ে যে মহিলার মৃত্যু হয়েছিল তিনিও করোনা টিকা নিয়েছিলেন। এবং কোথাও বাইরেও যাননি। তারপরেও তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হন। তাঁর পরিবারের আরও ২ জনের শরীরে ডেল্টা ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে। এর আগে রত্নগিরিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছিল করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণে।

করোনার থার্ড ওয়েভের আতঙ্ক

করোনার থার্ড ওয়েভের আতঙ্ক

মহারাষ্ট্রে ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা ৬৫-তে পৌঁছে গিয়েছে। এই ভ্যারিয়েন্ট ভয়ঙ্কর সংক্রামক বলে আগেই সতর্ক করেছিলেন গবেষকরা। মহারাষ্ট্রে যেহেতু ২ বারই করোনা ভাইরাসের ওয়েভ চরমে উঠেছিল। অর্থাৎ ভয়ঙ্কর আকার নিয়েছিল করোনা ভাইরাসের সংক্রমণ। গোটা দেশে হটস্পটে পরিণত হয়েছিল মহারাষ্ট্র। করোনার থার্ড ওয়েভেও সেই ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গবেষকরা। ইতিমধ্যেই ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণে ৩ জনের মৃত্যু হয়ে গিয়েছে তাতে আরও ভয় পাচ্ছেন গবেষকরা। ইতিমধ্যেই এই নিয়ে মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতর তৎপর হয়েছে।

শিশুদের বাড়ছে সংক্রমণ

শিশুদের বাড়ছে সংক্রমণ

করোনার থার্ড ওয়েভে শিশুদের সংক্রমণ হবে বলে জানিয়েছিলেন গবেষকরা। ইতিমধ্যেই শিশুদের মধ্যে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। কর্নাটতে উদ্বেগজনক হারে বেড়েছে শিশুদের করোনা ভাইরাসের সংক্রমণ। কর্নাটক সরকারের রিপোর্ট বলেছে ২৮৬ জন শিশু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তাকে ৯ বছর পর্যন্ত শিশুদের আক্রান্ত হওয়ার সংখ্যাটা ১৬৬ হয়ে গিয়েছে। ৯ থেকে ১৯ বছর বয়সীদের আক্রন্ত হওয়ার সংখ্যা ১৪৭।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+