Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ফের একবার নিজের 'টুইটার বায়ো' বদলে ফেললেন ফড়নবিশ

ফের একবার নিজের 'টুইটার বায়ো' (টুইটারে নিজের সম্পর্কে দেওয়া সংক্ষিপ্ত বিবরণ) বদলে ফেললেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ।

ফের একবার নিজের 'টুইটার বায়ো' (টুইটারে নিজের সম্পর্কে দেওয়া সংক্ষিপ্ত বিবরণ) বদলে ফেললেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ। এদিন সুপ্রিম কোর্টের রায়ের পর সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়ে দেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ থেকে তিনি পদত্যাগ করছেন। কারণ এনসিপি নেতা অজিত পাওয়ার তাঁকে যে সমর্থন দিয়েছিলেন তা তিনি ফিরিয়ে নিয়েছেন। এবং যার ফলে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার মতো পর্যাপ্ত বিধায়ক সংখ্যা তাঁদের সঙ্গে নেই।

ফের একবার নিজের টুইটার বায়ো বদলে ফেললেন ফড়নবিশ

এরপরই তিনি তাঁর টুইটার বায়ো বদলে ফের একবার কেয়ারটেকার মুখ্যমন্ত্রী করে দিয়েছেন। যা নিয়ে ফের শুরু হয়েছে জল্পনা।

এর আগে গত ৮ নভেম্বর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পরে নিজের টুইটার বায়ো বদলে কেয়ারটেকার মুখ্যমন্ত্রী করে দিয়েছিলেন দেবেন্দ্র ফড়নবিশ। তারপরে ফের একবার নভেম্বর ১৩ তারিখ তা বদলে মহারাষ্ট্রের সেবক করে দেন তিনি। যা নিয়ে আগে অনেক আলোচনা হয়েছে।

দীর্ঘ এক মাস ধরে যে টালবাহনা চলেছে তাতে স্পষ্ট, বিজেপি সরকার করতে পারবে না মহারাষ্ট্রে। সম্ভবত সরকার গড়তে চলেছে শিবসেনা। তবে তা যতক্ষণ না পর্যন্ত দিনের আলো দেখছে ততক্ষণ পর্যন্ত দায়িত্ব নিয়ে তাঁকে কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালাতে হবে। আর সম্ভবত সেজন্যই ফের একবার নিজের টুইটারে বদলে কেয়ারটেকার মুখ্যমন্ত্রী করে দিয়েছেন দেবেন্দ্র ফড়নবিশ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+