মমতার 'লক্ষ্মীর ধানে বিজেপি বিদায়' বার্তার পরই মোদীর কৃষি আইন টার্গেট করে বড় বার্তা! সরগরম রাজনীতি

মমতার 'লক্ষ্মীর ধানে বিজেপি বিদায়' বার্তার পরই মোদীর কৃষি আইন টার্গেট করে বড় বার্তা! সরগরম রাজনীতি

সকালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুলেছিলেন দেশ জোড়া কৃষি আন্দোলন নিয়ে, বিকেলে মোদী সেই কৃষি আন্দোলন নিয়েই সুর চড়িুয়ে দিলেন বড় বার্তা। এদিন মমতা কৃষি বিল নিয়ে সরকারকে পদত্যাগের দাবি তোলেন। তারপর বিকেলে মোদী কী বলেছেন দেখে নেওয়া যাক।

৮ ডিসেম্বর বনধের আগে মোদী বার্তা

৮ ডিসেম্বর বনধের আগে মোদী বার্তা

' উন্নয়নের জন্য সংস্কার দরকার। নতুন সুবিধা নির্দেশ দেওয়ার জন্য সংস্কার প্রয়োজন। আমরা পরবর্তী শতাব্দী আগের যুগের আইন নিয়ে গড়তে পারব না। ' ভারত বনধের আগের বিকেলে এদিন নরেন্দ্র মোদী কার্যত নিজের অবস্থান স্পষ্ট করে দেন। ৩ টি কৃষি আইন বাতিলের দাবিতে অনড় কৃষকরা আগামী কালই বনধ ডাকতে চলেছেন। তার আগে মোদীর এই বার্তা তাৎপর্যপূর্ণ।

মমতার বিজেপি হঠাওয়ের ডাক

মমতার বিজেপি হঠাওয়ের ডাক

এদিন সকালে মেদিনীপুরেরহাইভোল্টেজ সভায় মমতা বন্দ্যোপাধ্যায় দাবি তোলেন, যদি কৃষিবিল কেন্দ্র বাতিল না করে তাহলে মোদী সরকারের পদত্যাগ করা উচিত। তিনি বলেন, 'লক্ষ্মীর ধানই বিজেপিকে বিদায় করবে। তিনি বলেন, কৃষকদের পাশে ছিলাম, আছি, থাকব।'

 টার্গেটে কৃষি আইন, বড় বার্তা মোদীর

টার্গেটে কৃষি আইন, বড় বার্তা মোদীর

মোদী এদিন বলেন, কিছু আইন দেশে এমন রয়েছে যা আগে সেই সময়ের উপযোগী ছিল। তবে বর্তমানে তা বোঝা হয়ে যাচ্ছে। সংস্কার প্রয়োজন বর্তমান যুগে। মোদী বলেন তাঁর সরকার সর্বোতভাবে উন্নয়নের রাস্তা নিয়েছে। আর আগে কোনও একটি সেক্টরকে কেন্দ্র করে এই উন্নয়নের কথা ভাবা হত। ফলে কৃষি বিল নিয়ে মোদী সরকারের স্টান্স কার্যত এদিন স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী।

 কৃষি আন্দোলন মমতার স্টান্স

কৃষি আন্দোলন মমতার স্টান্স

এর আগে, দিল্লি সীমান্তের কাছে সিঙ্ঘুতে দলীয় সাংসদ ডেরেককে পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে আন্দলনরত কৃষকদের মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানান, কৃষকদের বিক্ষোভ , অবস্থান, ধর্মঘটে সম্পূর্ণ সমর্থন রয়েছে তাঁর। এরপরই রাজ্য বিজেপি অভিযোগ তোলে , রাজ্য থেকে নজর সরাতেই মমতা এমন স্টান্স নিচ্ছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+