শিশুর হেফাজত নিয়ে মামলার শুনানি! বিয়ে নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের
শিশুর হেফাজত নিয়ে মামলার শুনানি! বিয়ে নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের
শিশুর হেফাজত নিয়ে মামলা। সেই মামলার শুনানি চলছিল মাদ্রাজ হাইকোর্টে। সেখানেই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ আদালতের। আদালত বলেছে, বিয়ের অর্থ শুধু শারীরিক সুখ পাওয়া নয়, পরিবারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যও বিয়ে দরকার। সেখানে আরও বলা হয়েছে, বিয়েই একমাত্র ভিত্তি, যা পরিবারের শৃঙ্খলকে এগিয়ে নিয়ে যায়।

সন্তানের সঙ্গে বা-মাবার সম্পর্ক
আদালত বলেছে, বিয়ে হল দম্পতি আর সন্তানদের একসঙ্গে রাখার ভিত্তি। হাইকোর্টের বিচারপতি কৃষ্ণান রামস্বামী শুনানির সময়ে বলেন, কোনও দম্পত্তির মধ্যে সম্পর্ক শেষ হতে পারে, কিন্তু সন্তানদের সঙ্গে মা-বাবার সম্পর্ক থাকে।

শিশুর হেফাজত নিয়ে আইনজীবী দম্পতি মামলা
বিচারপতি বলেছেন যে কোনো সন্তানের কাছে মা ও বাবা দুজনেই গুরুত্বপূর্ণ। এমন কি তাঁদের কজনের সঙ্গে অন্যজনের বিয়ে হওয়ার পরেই। শিশুর হেফাজত নিয়ে আইনজীবী দম্পতির মধ্যে চলা মামলার শুনানির সময় এমনই পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের। অভিযোগ আদালতের একাধিক নির্দেশের পরেও ওই আইনজীবী তাঁর স্ত্রীকে সন্তানের সঙ্গে দেখা করতে দেননি।

মায়ের অভিযোগ
মহিলা আইনজীবী আদালতে অভিযোগ করেন, তাঁর স্বামী মায়ের অধিকারের মর্যাদা দিচ্ছেন না। এব্যাপারে বিচারপতি বলেন, এটা করা অন্যায়। এই অধিকার কেড়ে নেওয়া যায় না। পাশাপাশি বিচারপতি বলেন, সন্তানকে তাঁর নিদের মা কিংবা বাবার বিরুদ্ধে দাঁড় করানোর সিদ্ধান্ত ভুল। বিচারপতি বলেছেন, এটা যিনি করবেন, তিনি নিজের বিরুদ্ধেই কাজ করবেন। তিনি বলেছেন একটি শিশুর মা ও বাবা উভয়ের সাহায্যের প্রয়োজন হয়। শিশু-কিশোরদের জীবন গঠনের জন্য, বিশেষ করে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বাবা-মা উভয়ের প্রয়োজন বলেই জানিয়েছেন বিচারপতি।

শিশুকে অভিভাবকের বিরুদ্ধে উস্কানি দেওয়া ঠিক নয়
মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি কৃষ্ণান রামস্বামী বলেছেন, কোনও সন্তানের মধ্যে তাঁর বাবা-মায়ের প্রতি ঘৃণার অনুভূতি থাকতে পারে না, যদি না কাছের কেউ, তাঁকে এব্যাপারে প্ররোচিত করে। তিনি বলেছেন, মা কিংবা বাবা যে কারও হেফাজতে থাকার সময় অন্য অভিভাবকের বিরুদ্ধে সেই শিশুকে উস্কানি দেওয়ার চেষ্টা করা উচিত নয়।












Click it and Unblock the Notifications