ফুসফুসে দীর্ঘস্থায়ী সংক্রমণ ছড়াতে সফল নয় ওমিক্রন
ফুসফুসে দীর্ঘস্থায়ী সংক্রমণ ছড়াতে সফল নয় ওমিক্রন
আতঙ্কের অপর নাম হয়ে উঠেছে কোভিডের নয়া স্ট্রেন ওমিক্রন। বিশ্বজুড়ে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে কোভিডের এই নয়া স্ট্রেনটি। বহু দেশের সরকার ভ্যারিয়েন্টের সংক্রমণ রোধে লকডাউনও ঘোষণা করেছে। কিন্তু ঠিক কতটা সংক্রামক এই স্ট্রেনটি? গবেষণা বলছে, মানব ফুসফুসের ব্রঙ্কাসে ডেল্টা এবং অন্যান্য ভ্যারিয়েন্টের চেয়ে বহুগুণ তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। যার ফলে আপাতদৃষ্টিতে মনে হতেই পারে এটি বাকিদের তুলনায় বেশি ভয়ানক। কিন্তু বাস্তবে ওমিক্রন খুব সহজে ফুসফুসের নীচের অংশকে আক্রান্ত করতে পারে না।

হংকংয়ের একটি ঔষধ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই বিষয়টি নিয়ে গবেষণা করেন৷ তাঁরা দেখেন, উইন্ডপাইপের শেষে ফুসফুসের দিকে ইংরেজি 'ওয়াই' বর্ণের মতো বেঁকে গিয়েছে ব্রঙ্কাইগুলি। তবে রিসার্চ পেপারে এটা স্পষ্টভাবে বলা হয়নি যে ঠিক কোন কারণে ওমিক্রন ফুসফুসের নীচের অংশে ছড়িয়ে পড়তে পারছে না৷ তবে বিশেষজ্ঞরা মনে করছেন, ফুসফুসের নীচের অংশে সহজে সংক্রমণ না হওয়ায় আক্রান্ত ব্যক্তি অন্যান্য রোগে ভুগছেন না।
গবেষণার জন্য ফুসফুসের কলা ব্যবহার করেছেন গবেষকরা৷ সাধারণত শ্বসনতন্ত্রে ভাইরাল রোগের চিহ্নিতকরণ, চিকিৎসার জন্য এটি ব্যবহার করা হয়। ওমিক্রন ভ্যারিয়েন্টটিকে সংগ্রহ করার পর ডেল্টা এবং SARS-COV-2 এর সংক্রমণের সঙ্গে তুলনাও করেন তাঁরা। সেখানেই গবেষকরা খেয়াল করেন, ডেল্টা এবং অরিজিনাল ভ্যারিয়েন্টের তুলনায় ৭০ গুন তাড়াতাড়ি ছড়িয়ে পড়ছে ওমিক্রন৷ আর এই কাজে বেশি সময়ও নিচ্ছে না নতুন স্ট্রেনটি। মাত্র ২৪ ঘণ্টায় প্রভাব বিস্তার করছে রোগীদেহে৷ আবার একইভাবে ফুসফুসের নীচের অংশে ডেল্টা এবং অরিজিনালের তুলনায় ১০ গুন কম তাড়াতাড়ি ছড়াচ্ছে ওমিক্রন৷
তবে ফুসফুসের নীচের অংশে ধীরে ছড়াচ্ছে বলেই যে শান্তির নিঃশ্বাস নেওয়া যাবে, এমনটা নয়। প্রধান গবেষক ডাঃ মিচেল চান চি ওয়াইয়ের মতে, শুধু ওমিক্রনের চরিত্র বা সক্ষমতা নয়। আক্রান্তের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতার ওপরেও নজর রাখা আবশ্যক। এমনটা না করলে ওমিক্রনের ফলে সহজাত অনাক্রম্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications