পিএসএ নিয়ে মোদী সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ, শীর্ষ আদালতের দ্বারস্থ ওমর আবদুল্লার বোন

পিএসএ নিয়ে মোদী সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ, শীর্ষ আদালতের দ্বারস্থ ওমরের বোন

জন সুরক্ষা আইনের আওতায় কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাকে আটক করে রাখার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন তাঁর বোন সারা আবদুল্লা পাইলট। কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েন তিনি।

ওমরের উপর পিএসএ আরোপ

ওমরের উপর পিএসএ আরোপ

কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের পর থেকেও ওমর আবদুল্লা সহ কাশ্মীরের একাধিক রাজনৈতিক নেতাকে বন্দি করে রেখেছে সরকার। লাগাতার গত ৬ মাস ধরে বন্দি অবস্থায় রয়েছেন তাঁরা। সেই মেয়ার আরও বাড়িয়ে ওমর আবদুল্লার উপর জনসুরক্ষা আইন আরোপ করা হয়েছে। যে আইনে কোনও ব্যক্তিকে জন সুরক্ষা আইনের আওতায় আদালতে পেশ না করেই ৬ মাস পর্যন্ত আটকে রাখা যায়।

আদালতে ওমরের বোন

আদালতে ওমরের বোন

দাদা মর আবদুল্লার উপর পিএসএ আরোপ করে অনির্দিষ্ট কালের জন্য তাঁর বন্দিদশার মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন বোন সারা আবদুল্লা পাইলট। তিনি আদালতে অভিযোগ করেছেন, মানুষের মৌলিক অধিকার এবং বাক স্বাধীনতা লঙ্ঘন করা তাকে আটকে রাখার কোনও প্রমাণ দেওয়া হয়নি।

কাশ্মীর থেকে বাতিল ৩৭০ ধারা

কাশ্মীর থেকে বাতিল ৩৭০ ধারা

২০১৯ সালে, ৫ অগস্ট বাতিল করা হয় ৩৭০ ধারা। তারপর থেকেই আটক করে রাখা হয়েছে ওমর আবদুল্লা সহ কাশ্মীরের সব রাজনৈতিক নেতাদের। এখনও পর্যন্ত তাঁদের মুক্তি দেওয়া হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+