পোল–বাউন্ড উত্তরপ্রদেশে ভোট পেতে মরিয়া প্রার্থীর আজব প্রতিশ্রুতি রাজ্যবাসীকে

পোল–বাউন্ড উত্তরপ্রদেশে ভোট পেতে মরিয়া প্রার্থীর আজব প্রতিশ্রুতি রাজ্যবাসীকে

উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে। প্রচারে এসে রাজনৈতিক দলের নেতারা আগে–পিছু না ভেবেঅ কথা বলতে ও প্রতিশ্রুতি দিতে শুরু করেছেন। নিজের খারাপ ভাষা ও উল্টোপাল্টা কাজের জন্য পরিচিত ওম প্রকাশ রাজভর উত্তরপ্রদেশের নাগরিকদের এমন প্রতিশ্রুতি দিলেম, যা শুনে কেউ হাসি থামাতে পারছেন না। তিনি রাজ্যবাসীকে প্রতিশ্রুতি দিয়েছেন, '‌আমাদের সরকার যখন ক্ষমতায় আসবে তখন বাইকে তিনজন চালক যেতে পারবেন নির্ভয়ে, নয়তো আমরা জিপ ও ট্রেনেরও চালান কাটব।’‌

পোল–বাউন্ড উত্তরপ্রদেশে ভোট পেতে মরিয়া প্রার্থীর আজব প্রতিশ্রুতি রাজ্যবাসীকে


সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির প্রধান ওম প্রকাশ রাজভর বুধবার এই অদ্ভুত প্রতিশ্রুতি দিয়ে বেশ বিপাকে পড়ে গিয়েছেন। তাঁর কথানুযায়ী উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন ২০২২ সালে রাজ্যে সমাজবাদী পার্টি ক্ষমতায় এলে তিনজন যাত্রী সহ বাইকের চালান মকুব করা হবে। এসবিএসপির প্রতিষ্ঠাতা ও প্রধান ওম প্রকাশ রাজভর বলেন, '‌একটি ট্রেনে ৭০টি আসনে ৩০০ জন যাত্রী বসেন এবং সেখানে চালান কাটা হয় না। তাহলে বাইকে তিনজন বসলে কেন চালান দেওয়া হয়?‌ আমাদের সরকার যখন ক্ষমতায় আসবে তখন বাইকে তিনজন চাপলেও চালান দেওয়া হবে না, নয়তো আমরা জীপ ও ট্রেনেও চালান কাটব।’‌

রাজভর এই নির্বাচনে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির সঙ্গে জোট বেঁধে লড়ছেন। এর আগে রাজভর লখিমপুর খেরির ঘটনায় চার কৃষকের হত্যার জন্য অজয় মিশ্র টেনিকে বিজেপি আশ্রয় দিয়েছে বলে অভিযোগ তুলেছিলেন। যোগী আদিত্যনাথের মন্ত্রীসভার প্রাক্তন মন্ত্রী হলেন রাজভর। তিনি আরও অভিযোগ করেছিলেন যে পিছিয়ে পড়া অনগ্রসর জাতি ও দলিতদের জন্য কোনও শ্রদ্ধা নেই বিজেপির এবং ক্রমবর্ধমান বেকারত্বের মধ্যে চাকরির দাবিতে শিক্ষার্থীদের উপর অত্যাচার চালিয়েছে রাজ্য সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+