এবার সুপ্রিম কোর্টেও AI টেকনোলজি, কোন কাজে ব্যবহার করা হবে জেনে নিন

আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স এবার সুপ্রিম কোর্টেও। কিন্তু কোন কাজে দেশের শীর্ষ আদালত আর্টিফিসিয়াল ইন্টালিজেন্সকে ব্যবহার হবে। জানা গিয়েছে বিচারবিভাগীয় ট্রান্সলেশনের কাজে ব্যবহার করা হবে আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স। আইনমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল একথা জানিয়েছেন।

শুক্রবার লোকসভায় লিখিল বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস থেকেই কনস্টিটিউশ বেঞ্চের একাধিক মৌখিক আলোচনা ট্রান্সলেট করতে এআই ইন্টালিজেন্সের ব্যবহার করা হয়ে থাকে। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন বিচারপতিদের কমিটি এই সিদ্ধান্তে একমত হয়েছে। কারণ সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে একাধিক ভাষাভাষির মানুষ আসেন মামলা নিয়ে।

Supreme Court

একাধিক ভাষায় শুনানি হয় সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে। সেগুলির ট্রান্সলেশনে তাই আর্টিফিসিয়াল ইন্টালিজেন্সের ভীষণ জরুরি বলে মনে করছেন তাঁরা। জানা গিয়েছে ইতিমধ্যেই দেশের আটটি হাইকোর্টে আর্টিফিশিয়াল ইন্টালিজেন্সের ব্যবহার শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন রাজ্য সরকারের কাজের তথ্যও আর্টিফিসিয়াল ইন্টালিজেন্সের মাধ্যমে কার্যকর করা হয়ে থাকে।

আরও জানা গিয়েছে আর্টিফিসিয়াল ইন্টালিজেন্সের মাধ্যমে ৩৬,২৭১টি সুপ্রিম কোর্টের বিচারের ট্রান্সলেশন করা হয়েছে। হিন্দিতে ট্রান্সলেট করা হয়েছে এগুলি। অন্যদিকে প্রাদেশিক ১৬টি ভাষায় ১৭,১৪২টি বিচারের রায়দান করা হয়ে গিয়েছে। এই পরিষেবাকে আরও বাড়াতেই লিখিত ভাবে এই নির্দেশিকা জারি করা হয়েছে। জানা গিয়েছে এবার থেকে আর্টিফিসিয়াল ইন্টালিজেন্সের ব্যবহার করা হবে লালকেল্লার নিরাপত্তা ব্যবস্থাতেও। সেখানেও ভিড় নিয়ন্ত্রণে আর্টিফিসিয়াল ইন্টালিজেন্সের ব্যবহার করা হবে।

Narendra Modi: 'আমার বন্ধুর উপরে হামলা মেনে নিতে পারছি না', ট্রাম্পকে হত্যার চেষ্টার তীব্র নিন্দা মোদীর
এর আগেও এআই ইন্টালিজেন্স ব্যবহার করে নিরাপত্তা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী যখন তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নন তখন নিশ্ছিদ্র নিরাপত্তা জারি করা হয়েছিল সেখানেও আর্টিফিসিয়াল ইন্টালিজেন্সের ব্যবহার করা হয়েছিল। একাধিক ক্ষেত্রে ধাপে ধাপে আর্টিফিসিয়াল ইন্টালিজেন্সের ব্যবহার করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+