পুজোর আগে মহার্ঘ রান্নার গ্যাস! জেনে নিন বিস্তারিত
ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। ভর্তুকি যুক্ত এবং ভর্তুকিহীন দুধরনের গ্যাসের দামই বাড়ানো হয়েছে ১ অক্টোবর মধ্যরাত থেকে। ভর্তুকি যুক্ত রান্নার গ্যাসের দাম বেড়েছে ২.৮৯ টাকা।
ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। ভর্তুকি যুক্ত এবং ভর্তুকিহীন দুধরনের গ্যাসের দামই বাড়ানো হয়েছে ১ অক্টোবর মধ্যরাত থেকে। ভর্তুকি যুক্ত রান্নার গ্যাসের দাম বেড়েছে ২.৮৯ টাকা এবং ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বেড়েছে সিলিন্ডার পিছু ৫৯ টাকা করে। কর সংক্রান্ত কারণে এবং আন্তর্জাতিক বাজারে টাকার মূল্য কমে যাওয়াতেই এই বৃদ্ধি বলে জানা গিয়েছে।

১ অগাস্ট, ২০১৮ থেকে দিল্লিতে ১৪.২ কেজির ভর্তুকি যুক্ত সিলিন্ডারের দাম হয়েছিল ৪৯৮.০২ টাকা। যা ১ সেপ্টেম্বর বৃদ্ধির পর হয় ৪৯৯.৫১ টাকা। অক্টোবরে তা বেড়ে হল ৫০২.৪ টাকা।
অগাস্টে গ্রাহকের অ্যাকাউন্টে ভর্তুকি বাবদ দেওয়া হয়েছিল ২৯১.৪৮ টাকা। সেপ্টেম্বরে তা বেড়ে হয় ৩২০.৪৯ টাকা করে। অক্টোবরে তা বেড়ে হচ্ছে ৩৭৬.৬০ টাকা।












Click it and Unblock the Notifications