শুধু হিন্দুদের প্রবেশ! কেদার-বদরী সহ একাধিক মন্দিরে অহিন্দুদের ঢোকা বন্ধ? কী জানালেন মন্দির কমিটির প্রধান?
কেদারনাথ, বদরীনাথ-সহ উত্তরাখণ্ডের মোট ৪৫টি গুরুত্বপূর্ণ মন্দিরে এবার থেকে শুধুমাত্র হিন্দুদের প্রবেশের নিয়ম চালু করার পথে হাঁটতে চলেছে মন্দির কমিটিগুলি। শ্রী গঙ্গোত্রী মন্দির কমিটি জানিয়েছে যে, এবার থেকে অহিন্দুদের মন্দিরে ঢোকা বন্ধ করার জন্য কঠোর নজরদারি চালানো হবে।

গঙ্গোত্রী মন্দির কমিটির চেয়ারম্যান সুরেশ সেমওয়াল বলেছেন যে, কোনো অহিন্দু অর্থাৎ হিন্দু নন এরকম কেউ যাতে মন্দিরে ঢুকতে না পারেন, সে বিষয়টি নিশ্চিত করা হবে। এই একই কথা শোনা গেছে কেদারনাথ-বদরীনাথ মন্দির কমিটির চেয়ারম্যান এবং বিজেপি নেতা হেমন্ত দ্বিবেদীর মুখ থেকেও। তাঁর দাবি যে, কমিটির আসন্ন বৈঠকে সমস্ত মন্দিরে হিন্দু নন এমন মানুষদের প্রবেশ নিষিদ্ধ করার প্রস্তাব তোলা হবে।
হেমন্তের যুক্তি যে, উত্তরাখণ্ডের ধর্মীয় এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করার জন্যেই এই সিদ্ধান্ত। তাঁর দাবি, আগে এই মন্দিরগুলিতে শুধুমাত্র হিন্দুদেরই প্রবেশাধিকার ছিল। কিন্তু সময়ের সাথে সাথে সেই নিয়ম শিথিল হয়ে গিয়েছিল। এবার থেকে আবার পুরনো প্রথা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
এই সিদ্ধান্তকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। কংগ্রেসের অভিযোগ যে, জনগণের নজর অন্য দিকে ঘোরানোর জন্যেই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এক কংগ্রেস নেতা বলেছেন যে, সাধারণত অহিন্দুরা এমনিতেই এইসমস্ত মন্দিরগুলিতে প্রবেশ করেন না, তাই আলাদা করে নিষেধাজ্ঞা দেওয়ার কোনও প্রয়োজন নেই।












Click it and Unblock the Notifications