ইউএসজিতে গর্ভে দুটি শিশু দেখা গেলেও ডেলিভারিতে বেরল একটিই
নয়াদিল্লি, ২৩ জুন : সঙ্গীতা দেবীর গর্ভে সন্তান আসার পর নিয়মিত ডাক্তারি পরীক্ষা চলছিল। ডেলিভারির বেশ আগে আল্ট্রাসোনোগ্রাফি পরীক্ষাও হয়। তাতে ধরা পড়ে একটি নয়, যমজ সন্তানের জন্ম দিতে চলেছেন তিনি।
'ত্বকবিহীন' শিশু জন্ম নিল নাগপুরে
বিশ্বের সবচেয়ে 'বেশি ওজনের শিশু' জন্ম নিল কর্ণাটকে
তবে গত সোমবার নয়ডার বিআর আম্বেদকর হাসপাতালে ডেলিভারির পরে অবাক সঙ্গীতা দেবীর বাড়ির লোক। কারণ ডেলিভারির পরে একটিই মাত্র সন্তানকে হাতে পেয়েছেন তাঁরা। সে একটি ফুটফুটে কন্যাসন্তান। আর একটি সন্তানের কি হল তা জানাতে পারেননি চিকিৎসকেরা।

আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে যমজ সন্তানের কথা বলা হয়েছে। অথচ ডেলিভারি হল একটি সন্তানের। এ আবার কেমন ব্যাপার। বিষয়টি নিয়ে ইতিমধ্যে সরব হয়েছেন সঙ্গীতাদেবীর বাড়ির লোক।
নবজাতকের এই ক্ষমতাগুলি চমকে দেওয়ার মতো
ইউএসজি রিপোর্টও স্পষ্ট বলছে, দুটি সন্তানই বেঁচে ছিল পেটের মধ্যে। আর একবার গর্ভাবস্থায় ৩৩ সপ্তাহ নাগাদ ইউএসজি করা হয়। সেইসময়ও দুটি সন্তানের কথাই বলা হয়েছে।
জন্মের ক্রমই বাতলে দেবে কেমন মানুষ আপনি
এমনকী পরিবারের অভিযোগ, ডেলিভারির সময়ে প্রথমে জানানো হয়, সঙ্গীতাদেবীর যমজ সন্তান হয়েছে। পরে দেখা যায়, কন্যা সন্তান হয়েছে। আর একটি সন্তানের কোনও চিহ্ন নেই।
হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, সোনোগ্রাফি রিপোর্টে কোনও ভুল হয়ে থাকতে পারে। একটিই সন্তানের জন্ম দিয়েছেন সঙ্গীতাদেবী। হাসপাতাল থেকে শিশু গায়েব হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতেই পারে না।
হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে পুলিশের কাছে অভিযোগ জানালেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ নিজেও তদন্ত করবেন বলে জানিয়েছে। কিন্তু কীভাবে এতবড় ভুল হল সেই ধন্দ কিছুতেই কাটছে না সঙ্গীতাদেবীর পরিবারের।












Click it and Unblock the Notifications