মহাজোটের পক্ষে সওয়াল নোবেলজয়ী অর্থনীতিবিদের, দেশ বাঁচাতে মোদীকে চরম বার্তা

অমর্ত্য সেন বলেন, আজকে আর লড়াইটা নরেন্দ্র মোদী আর রাহুল গান্ধীর মধ্যে সীমাবদ্ধ নেই। আজকের লড়াইটা সারা ভারতের, এই লড়াই সমগ্র ভারতবাসীর।

দেশের বর্তমান পরিস্থিতিতে বিরোধী জোটের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আসন্ন লোকসভা নির্বাচনের আগে মহাজোটের পক্ষে সওয়াল করে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেন, আজকে আর লড়াইটা নরেন্দ্র মোদী আর রাহুল গান্ধীর মধ্যে সীমাবদ্ধ নেই। আজকের লড়াইটা সারা ভারতের, এই লড়াই সমগ্র ভারতবাসীর।

মহাজোটের পক্ষে সওয়াল নোবেলজয়ী অর্থনীতিবিদের, দেশ বাঁচাতে মোদীকে চরম বার্তা

রবিবার দিল্লিতে নিজের লেখা বই উদ্বোধন করে নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেন, বর্তমান সময়ে ঐক্যবদ্ধ বিরোধীদের প্রয়োজন হয়ে পড়েছে। আজ আর কোনও এক বা দুজনের মধ্যে সীমাবদ্ধ নেই। এখন দেশের স্বার্থে মহাজোট গড়ার সময় এসেছে। বিশিষ্ট অর্থনীতিবিদের এই কথায় রাহুল গান্ধী তথা সমগ্র বিরোধী শক্তির কাছে একটি বার্তা।

এর আগেও নোবেলজয়ী অর্থনীতিবিদ বিজেপি সরকার ও নরেন্দ্র মোদীর সমালোচনায় মুখর হয়েছিলেন। আবারও তিনি কঠোর সমালোচনা করলেন বর্তমান সরকারের। এমনকী এদিন ধর্মীয় বিভাজন নিয়েও মুখ খোলেন অমর্ত্য সেন। তিনি বলেন, স্বাধীনতার লড়াইয়ে কেউ হিন্দু পরিচয় নিয়ে ভাবিত ছিলেন না। কিন্তু আজ সেসব বদলে গিয়েছে।

মহাজোটের পক্ষে সওয়াল নোবেলজয়ী অর্থনীতিবিদের, দেশ বাঁচাতে মোদীকে চরম বার্তা

তিনি আরো বলেল, ভুল পথে পা বাড়িয়ে ক্রমশ তলিয়ে যাচ্ছে দেশ। এই প্রবণতা খুব বেশি করে লক্ষ্য করা গিয়েছে ২০১৪ সাল থেকে। নরেন্দ্র মোদীর শাসনকালকেই তিনি টার্গেট কেপন ভারতের পিছিয়ে যাওয়া প্রসঙ্গে। তিনি বলেন, ভারত বর্তমানে এই উপমহাদেশের মধ্যে দ্বিতীয় নিকৃষ্টতম স্থানে অবস্থান করছে।

তাঁর কথায়, ২০১৪ সাল থেকে যা হচ্ছে, সবটাই ভুল হচ্ছে। গতিশীল অর্থনীতির দিকে ঝাঁপাতে গিয়ে যে পথ বেছেছে তা একেবারেই ভুল পথ। সেই কারণেই পিছিয়ে পড়তে পড়তে একেবারে নিচে নেমে গিয়েছে দ্রুত অর্থনীতির দেশ হিসেবে। এই মুহর্তে ভারতের অবস্থান পাকিস্তানের উপরে। আর ভারতের উপরে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ভুটান- সবাই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+