তেজস্বীর জনপ্রিয়তার সামনে মুখ থুবড়ে পড়েছেন নীতীশ, শেষ আশা সেই 'ব্র্যান্ড মোদী'

প্রথম দফার নির্বাচনের প্রচারে তেজস্বী যাদবের জনপ্রিয়তার কাছে যেন হার মেনেছেন নীতীশ কুমার। আর তাই এবার নিজের গদি বাঁচাতে সেই নরেন্দ্র মোদীর কাছেই শরণাপন্ন নীতীশ কুমার। যেই নরেন্দ্র মোদীকে সহ্য না করতে পারার জেরে ২০১৪ সালে এনডিএ ছেড়েছিলেন নীতীশ, এখন সেই ব্র্যান্ড মোদীর কাছেই নতি স্বীকার করতে বাধ্য হয়েছেন তিনি।

নীতীশকে জেতাতে প্রচারে মোদী

নীতীশকে জেতাতে প্রচারে মোদী

ইতিমধ্যেই নীতীশকে জেতাতে রাজ্যে নির্বাচনী প্রচারে ময়দান গরম করতে নেমে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দফায় সে রাজ্যে গিয়ে নির্বাচনী জনসভায় নীতীশকে পাশে নিয়ে তেজস্বী-রাহুলদের বিরুদ্ধে গলা চড়ান প্রধানমন্ত্রী মোদী। তবে মাঝে নীতীশকেও খোঁচা দিতে ভোলেননি প্রধানমন্ত্রী মোদী। ২০১৫ সালের বিহার নির্বাচনের সময় নীতীশের রাম মন্দির নিয়ে করা কটাক্ষের জবাব মোদী দিয়েছেন নির্বাচনী জনসভাতেই। মঞ্চে বসেই সেই কটাক্ষ হজম করেছেন নীতীশ।

১ নভেম্বর তৃতীয় দফায় বিহারে আসছেন মোদী

১ নভেম্বর তৃতীয় দফায় বিহারে আসছেন মোদী

২৩ অক্টোবরের পর ২৮ অক্টোবর বিজয় দশমীর দিন দ্বিতীয় স্পেলে জনসভা করতে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিন দারভাঙা, মুজফ্ফরপুর এবং পাটনাতে তিনটি হাই প্রোফাইল জনসভায় বক্তৃতা রাখবেন প্রধানমন্ত্রী মোদী। এরপর ১ নভেম্বর চম্পারণ, সাহারসা, ফোর্বসগঞ্জে জনসভা করবেন প্রধানমন্ত্রী।

২০১০ সালে মোদীকে বিহারে আসতে দেননি নীতীশ

২০১০ সালে মোদীকে বিহারে আসতে দেননি নীতীশ

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করিয়ে দেন যে ২০১০ সালের নির্বাচনের সময় বিজেপির হয়ে মোদীকে প্রচারে আসতে বাধা দিয়েছিলেন নীতীশ। সেই সময় নীতীশ নিজের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি নিয়ে খুবই চিন্তিত ছিলেন। তাই মোদীর ছত্রছায়ায় তিনি আসতে চাননি। তবে এক দশক পেরিয়ে এখন চতুর্থ বারের জন্য গদিতে বসার চেষ্টা চালাচ্ছেন নীতীশ। আর তাঁর ভরসার নাম এখন মোদী।

জঙ্গলরাজের স্মৃতিকে পিছনে ফেলেছে বিহার

জঙ্গলরাজের স্মৃতিকে পিছনে ফেলেছে বিহার

বর্তমানে জঙ্গলরাজের স্মৃতিকে পিছনে ফেলে ফের বিহার কাঁপাচ্ছেন এক যাদব নেতা। নীতীশের ঘুম উড়িয়ে মানুষের মন জয় করতে ময়দানে জোর কদমে কশরত করে চলেছেন লালুপুত্র তেজস্বী। বিরোধী মহাজোটের তরফে তিনি মুখ্যমন্ত্রী পদ প্রার্থী। নীতীশকে তাই সরাসরি চ্যালেঞ্জ জানাতে তেজস্বীর বাজি তরুণ প্রজন্ম। এবং গত কয়েক দিনে, তাঁর জনসভার জন প্লাবন দেখে বলাই যায় যে নীতীশকে কড়া চ্যালেঞ্জ পেশ করতে সক্ষম হয়েছেন তেজস্বী।

নীতীশের 'অভিজ্ঞতা' হেরে যাচ্ছে তেজস্বীর তারুণ্যের কাছে

নীতীশের 'অভিজ্ঞতা' হেরে যাচ্ছে তেজস্বীর তারুণ্যের কাছে

এদিকে নীতীশের 'অভিজ্ঞতা' দিয়ে তেজস্বীর তারুণ্যকে কাবু করা সম্ভব হচ্ছে না। তাই মোদীর ক্যারিশমাকে কাজে লাগিয়েই নীতীশ আবার ক্ষমতা দখলের আশা দেখছেন। জনতা দলের নেতারাও মোদী বন্দনা করে চলেছেন। যদিও এর আগে মোদীর নাম শুনলেই সেই প্রসঙ্গ এড়িয়ে যেতেন নীতীশের দলের নেতারা। তবে এখন উল্টো ঘটনা ঘটছে সে রাজ্যে। নীতীশ নিজে ভআষণে বলছেন, 'এনডিএ সরকারর গঠন করলে প্রধানমন্ত্রী মোদী বিহারের জন্য জলকল্যাণমূলক কাজ করবেন।'

মোদীর সার্টিফিকেট চাইছেন নীতীশ

মোদীর সার্টিফিকেট চাইছেন নীতীশ

এদিকে মোদীও নীতীশকে বিভিন্ন ইস্যুতে দরাজ সার্টিফিকেট দিয়ে তাঁর 'রাজনৈতিক দর' বাড়ানোর চেষ্টা করছেন। এবং সেই সার্টিফিকেটের লোভেই নীতীশ নিজের পুরোনো মোদী বিরোধিতা জলাঞ্জলি দিয়েছেন। এমনকি নিজের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তিকেও ত্যাগ করার ঝুঁকি নিতে প্রস্তুত হয়েছেন।

জেডিইউ এবং বিজেপির সমন্তরাল নির্বাচনী প্রচার

জেডিইউ এবং বিজেপির সমন্তরাল নির্বাচনী প্রচার

তবে গত দুই সপ্তাহ ধরেই জেডিইউ এবং বিজেপি সমন্তরাল নির্বাচনী প্রচারে লিপ্ত হয়েছে। দুই দল জোট শরিক হলেও, তাদের প্রচারের রূপরেখায় তা ধরা পড়েনি। এই পরিস্থিতিতে বিজেপির সঙ্গে জোট ভাঙার আশঙ্কা দেখা দিয়েছে জেডিইউর অন্দরে। কারণ বিজেপির ভিডিও প্রচারেও নীতীশের কোনও উল্লেখ নেই, যা অবাক করেছে অনেককেই। এবং এই পরিস্থিতিতে সেই মোদীর সঙ্গে একই মঞ্চে বসার মাধ্যমে ভোটারদের মন জয় করতে চাইছে নীতীশ।

বিজেপির কাছে ভিক্ষা চাইছে জেডিইউ

বিজেপির কাছে ভিক্ষা চাইছে জেডিইউ

এদিকে বিজেপির পোস্টারে রয়েছে শুধু মাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। জোটের কোনও ইঙ্গিতই যেন মিলছে না দুই দলের হাবভাবে। বিজেপির তরফে যেসব জনসভা করা হচ্ছে, সেখানেও মূলত দলের জন্যেই ভোট ভিক্ষা চলছে, জোটের জন্য নয়। বিজেপির বড় বড় সব কাট-আউটে শুধু মোদী, পাশে নীতীশের কোনও ছবিই নেই। তবে নীতীশের দলের বক্তব্য, মুখ্যমন্ত্রীর পাশেই তো রয়েছেন মোদী। সভামঞ্চে দুই নেতা একসঙ্গে ভাষণ দিচ্ছেন, আর কী চাই! যেন জন সমর্থনের জন্য রীতিমতো বিজেপির কাছে ভিক্ষা চাইছে নীতীশের জেডিইউ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+