মোদীর বিরাট জয়ের পরই ফাটল এনডিএ-তে! জোট ছিন্ন করে ‘একা’ হলেন নীতীশ

লোকসভায় বিরাট জয় পেয়েও এনডিএ-তে ফাটল ধরে গেল। ভোট মিটতে না মিটতেই একক লড়াইয়ের বার্তা দিল বিজেপির জোটসঙ্গী জেডিইউ।

লোকসভায় বিরাট জয় পেয়েও এনডিএ-তে ফাটল ধরে গেল। ভোট মিটতে না মিটতেই একক লড়াইয়ের বার্তা দিল বিজেপির জোটসঙ্গী জেডিইউ। রবিবার জেডিইউয়ের জাতীয় কার্যনির্বাহী সমিতির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় বিহারের বাইরে নির্বাচন একাই লড়বে দল। ফলে আসন্ন দিল্লি, হরিয়ানা, ঝাড়খন্ড, জম্মু ও কাশ্মীরের নির্বাচনে তারা এনডিএ-শরিক থাকছে না।

মোদীর ক্যাবিনেটে কেউ না

মোদীর ক্যাবিনেটে কেউ না

৩০ মে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথ নেওয়ার পরেই মনোমালিন্যের সূত্রপাত। জেডিইউ সুপ্রিমো নীতীশের দাবি ছিল তাঁর দল থেকে অন্তত দুজনকে মন্ত্রী করার। কিন্তু মাত্র একজনকে মন্ত্রী করা হয়। এরপরই জেডিইউয়ের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়, মোদীর ক্যাবিনেটে তাঁদের কেউ থাকবেন না।

বিহার ভিন্ন অন্য রাজ্যে জোট ছিন্ন

বিহার ভিন্ন অন্য রাজ্যে জোট ছিন্ন

একইসঙ্গে তাঁরা জানিয়ে দেন, এখনই তাঁরা এনডিএ থেকে সরে আসছেন না। তবে এদিন জেডিইউয়ের জাতীয় কার্যনির্বাহী বৈঠকে বিহার ভিন্ন অন্যসব রাজ্যে জোট ছিন্ন করে বিজেপিকে বার্তা দিয়েই রাখলেন নীতীশকুমার। তিনিও বিজেপি ছাড়া চলার পথ প্রশস্ত করে দিলেন।

ক্যাবিনেট প্রসারিত করেও বিজেপিকে বার্তা

ক্যাবিনেট প্রসারিত করেও বিজেপিকে বার্তা

নীতীশ কুমার অন্যরাজ্যে এনডিএ থেকে বেরিয়ে আসার ঘোষণার পাশাপাশি নিজের ক্যাবিনেট প্রসারিত করেও বিজেপিকে কড়া বার্তা পাঠান। নয়া আট মন্ত্রীর সবাই-ই জেডিইউয়ের। বিজেপির একজনকেও এদিন মন্ত্রিসভায় রাখেননি মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

অভিমান হয়েছে নীতীশের

অভিমান হয়েছে নীতীশের

নীতীশের এই দাবিতে স্পষ্ট মোদির ক্যাবিনেটে জেডিইউয়ের কেউ না থাকায় অভিমান হয়েছে তাঁর। এদিন তাঁর এই একলা চলার বার্তায় বিধানসভা নির্বাচনের আগে অন্য সমীকরণের রয়েছে। বিহারের বাইরের বাইরে জেডিইউ-র একা লড়ার সিদ্ধান্তে জল্পনা বেড়েছে বিহার নিয়েও। তবে এখনই বিহারে এনডিএ ত্যাগ করে একলা চলার সিদ্ধান্ত নিচ্ছেন না নীতীশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+