Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

লালকেল্লা বিস্ফোরণকাণ্ডে এনআইএর জাল বিস্তার, আরও দু'জন গ্রেপ্তার,অস্ত্র জোগানের অভিযোগে চাঞ্চল্য

দিল্লির ঐতিহাসিক স্থাপত্যের প্রেক্ষাপটে ভয়াবহ বিস্ফোরণ কাণ্ডের তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তথা এনআইএ এবার গ্রেপ্তার করল আরও দু'জনকে, যাঁদের বিরুদ্ধে অভিযোগ লালকেল্লা বিস্ফোরণকাণ্ডের মূল অভিযুক্তকে অস্ত্র সরবরাহ করেছিলেন তাঁরা। এই নিয়ে মোট ধৃতের সংখ্যা দাঁড়াল ১১।

এক বিবৃতিতে এনআইএ জানায়, ধৃতদের নাম জামীর আহমেদ অহনগর ও তুফালি আহমেদ ভাট। দু'জনেই জম্মু ও কাশ্মীরের বাসিন্দা। তদন্তকারীদের দাবি, গত বছরের ১০ নভেম্বর দিল্লির ঐতিহাসিক স্থাপনা লালকেল্লার সামনে যে গাড়িবোমা বিস্ফোরণ ঘটে, তার মূল অভিযুক্ত উমর নবিকে অস্ত্রশস্ত্র জোগান দিয়েছিলেন এই দু'জন। বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ১১ জনের, গুরুতর জখম হন আরও সাত জন। ঘটনাটিকে সন্ত্রাসবাদী হামলা বলেই চিহ্নিত করেছিল কেন্দ্রীয় সরকার।

তদন্তে জানা গিয়েছে, বিস্ফোরণের সময় ঘাতক গাড়ির চালকের আসনেই ছিলেন উমর নবি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গোটা ঘটনাকে আত্মঘাতী হামলা বলেই মনে করছেন তদন্তকারীরা। বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগে জম্মু ও কাশ্মীর, হরিয়ানা ও উত্তরপ্রদেশের বিস্তীর্ণ এলাকা থেকে বিপুল পরিমাণ আরডিএক্স তৈরির উপকরণ ও অন্যান্য বিস্ফোরক সামগ্রী উদ্ধার হয়। ফলে দেশের বিভিন্ন প্রান্তে একাধিক হামলার ছক ছিল বলেই অনুমান তদন্তকারী সংস্থার।

এই মামলার তদন্তে এনআইএর সঙ্গে যৌথভাবে কাজ করছে জম্মু ও কাশ্মীর পুলিশ ও হরিয়ানা পুলিশ। ইতিমধ্যেই কাশ্মীর ও হরিয়ানার কয়েক জন চিকিৎসক সহ একাধিক ব্যক্তির নাম উঠে এসেছে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে। তাঁদের মধ্যে মুজাম্মিল গনই, শাহিন সইদ ও মুফতি ইরফানের নাম উল্লেখ করেছে তদন্তকারীরা। নতুন করে জামীর ও তুফালির গ্রেপ্তারের সেই তালিকাকে আরও দীর্ঘ করল।

এনআইএ সূত্রে জানা গিয়েছে, জামীর কাশ্মীরের গন্দরবল শহরের বাসিন্দা ও তুফালি শ্রীনগরের। তাঁরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার গাজওয়াত উল হিন্দ এর সক্রিয় সদস্য বলেও দাবি তদন্তকারীদের। দীর্ঘদিন ধরে তথ্যপ্রমাণ সংগ্রহের পর বুধবার আনুষ্ঠানিকভাবে তাঁদের গ্রেপ্তার করা হয়।

তদন্তকারী মহলের মতে, ধৃতদের জেরা করে বিস্ফোরণকাণ্ডের নেপথ্য পরিকল্পনা, অর্থের উৎস ও সম্ভাব্য বৃহত্তর নাশকতার ছক সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে। রাজধানীর হৃদয়ে সংঘটিত এই হামলার পূর্ণ সত্য উদঘাটনে এখন নজর সারা দেশের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+