আন্তর্জাতিক বিমান পুনরায় চালু করা নিয়ে আগামী মাসে বৈঠকে বসবেন হরদীপ সিং পুরি

আন্তর্জাতিক বিমান পুনরায় চালু করা নিয়ে আগামী মাসে বৈঠকে বসবেন হরদীপ সিং পুরি

অন্তঃদেশীয় বিমান চালু হয়ে গেলেও এখনও আন্তর্জাতিক বিমান পরিষেবা শুরু হয়নি ভারতে। এ প্রসঙ্গে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং জানিয়েছেন যে আন্তর্জাতিক বিমান পরিষেবা পুনরায় শুরু করার ব্যাপারে আগামী মাসে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তিনি জানিয়েছেন যে অংশীদারদের আস্থা অর্জন করতে এখনই কোনও সময়সীমা ঘোষণা করা হবে না।

আন্তর্জাতিক বিমান পুনরায় চালু করা নিয়ে আগামী মাসে বৈঠকে বসবেন হরদীপ সিং পুরি


মন্ত্রী বলেন, '‌আমরা নিশ্চিত যে আগামী মাসে আমরা আন্তর্জাতিক বিমান পুনরায় শুরু করা নিয়ে আলোচনায় বসব। আমি এখনও কোনও সময়সীমা বলছি না এবং সফরকারীদের আস্থা অর্জন করতে হবে।’‌ এদিন পুরি জানিয়েছেন যে দেশে অন্তঃদেশীয় বিমান পরিষেবা শুরু হওয়ার পর থেকে ৭৩০টি বিমান অবতরণ করেছে ও ৭৩৪টি বিমান উড়েছে। পুরি বলেন, '‌আমরা খুব স্বাচ্ছন্দ্য ও দৃঢতার সঙ্গে উড়ছি। ১৫ জুন পর্যন্ত ৭৩০টি বিমান অবতরণ করেছে ৬৭,৭১৮ জন যাত্রীদের নিয়ে এবং ৬৮,২৩৬ জন যাত্রী নিয়ে ৭৩৪টি বিমান উড়েছে। মোট ১,৪৬৪টি বিমান পরিচালিত হয়েছে এবং বিমানবন্দরে ১,৩৫,৯৫৪ জন যাত্রী পদার্পণ করেছে। মোট যাত্রীর সংখ্যা ৬৭,৭১৮ জন।’‌

প্রসঙ্গত, করোনা ভাইরাস সংক্রমণের জেরে লকডাউন কার্যকর হওয়ার পর থেকেই দেশে বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি হয়ে যায়। ২৫ মার্চের পর ফের ২৫ মে অন্তঃদেশীয় বিমান পুনরায় চালু করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+