কর্ণাটকের মসনদে বসবে কারা! নিউজ এক্স-সিএনএক্স বুথ ফেরত সমীক্ষা কী বলছে

কর্ণাটক বিধানসভা নির্বাচনে মূলত বিজেপি-কংগ্রেসের মধ্যে লড়াই হলেও তৃতীয় দল জেডিএস সবসময়ই লড়াইয়ে থাকছে।

কর্ণাটক বিধানসভা নির্বাচনে মূলত বিজেপি-কংগ্রেসের মধ্যে লড়াই হলেও তৃতীয় দল জেডিএস সবসময়ই লড়াইয়ে থাকছে। কোনও কোনও জায়গায় বিজেপি-কংগ্রেসকে ছাপিয়ে গিয়েছে জেডিএস। এমন বেশ কয়েকটি এলাকা কর্ণাটকে রয়েছে। ফলে এইচডি কুমারস্বামীর জেডিএস কিং মেকার হতেই পারে, এমনটাই উঠে আসছে বুথ ফেরত সমীক্ষায়।

কর্ণাটকের মসনদে কারা! নিউজ এক্স-সিএনএক্স বুথ ফেরত সমীক্ষা

নিউজ এক্স-সিএনএক্স সমীক্ষায় দেখা গিয়েছে, বিএস ইয়েদুরাপ্পার নেতৃত্বে বিজেপি ১০২ থেকে ১১০টির মতো আসন পেতে পারে। অন্যদিকে কংগ্রেস ৭২ থেকে ৭৮টি আসন পেতে পারে। এছাড়া জেডিএস পেতে পারে ৩৫-৩৯টি আসন। এমনটাই সমীক্ষায় উঠে আসছে।

কর্ণাটকের মসনদে বসবে কারা! নিউজ এক্স-সিএনএক্স বুথ ফেরত সমীক্ষা কী বলছে

ভোট শেয়ারের দিক থেকেও বিজেপি কংগ্রেসের চেয়ে অনেকটা এগিয়ে রয়েছে। বিজেপি এবারের ভোটে পেতে পারে ৩৬.০৯ শতাংশ ভোট। অন্যদিকে কংগ্রেস পেতে পারে ৩৩.৭৫ শতাংশ ভোট। জেডিএস পেতে পারে ১৮.২৫ শতাংশ ভোট। এছাড়া অন্যান্য দলের ভাগ্যে যেতে পারে ১১.৯১ শতাংশ ভোট।

২০১৩ সালের ভোট শতাংশ বিচার করলে দেখা যাবে, কংগ্রেস সেবছর পেয়েছিল ৩৬.৫৯ শতাংশ ভোট। বিজেপির ঝুলিতে এসেছিল ১৯.৮৯ শতাংশ ভোট। জেডিএস পেয়েছিল ২০.১৯ শতাংশ ভোট। বাকী ২৩.৩৩ শতাংশ ভোট অন্যান্যদের ঝুলিতে গিয়েছিল।

কর্ণাটকের মসনদে বসবে কারা! নিউজ এক্স-সিএনএক্স বুথ ফেরত সমীক্ষা কী বলছে

কর্ণাটকে মোট ২২৪টি আসন রয়েছে। তার মধ্যে এদিন ২২২টি আসনে ভোট হয়েছে। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৩টি আসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+