নতুন ১০০ টাকার নোট আসছে বাজারে, থাকছে এই বিশেষ বৈশিষ্টগুলি
বাজারে আসছে নতুন ১০০ টাকার নোট। রিজার্ভ ব্যাঙ্ক এই নতুন ১০০ টাকার নোট বাজার খুব শিঘ্রই আনতে চলেছে বলে খবর। শোনা যাচ্ছে নতুন এই নোটের রঙ ল্যাভেন্ডার কিংবা হালকা বেগুনি রঙের মতো হবে।
বাজারে আসছে নতুন ১০০ টাকার নোট। রিজার্ভ ব্যাঙ্ক এই নতুন ১০০ টাকার নোট বাজার খুব শিঘ্রই আনতে চলেছে বলে খবর। শোনা যাচ্ছে নতুন এই নোটের রঙ ল্যাভেন্ডার কিংবা হালকা বেগুনি রঙের
মতো হবে।

২০০ টাকা, ২০০০ টাকা , ৫০০ টাকা, ৫০ টাক তথা ১০ টাকার পর এবার নতুন ১০০ টাকার নোট বাজারে আনছে রিজার্ভ ব্যাঙ্ক। মনে করা হচ্ছে আগামী অগাস্ট বা সেপ্টেম্বরের মধ্যেই এই নোট বাজারে আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক। তবে নতুন নোট আসায় পুরনো ১০০ টাকার নোট বাতিল হচ্ছে না। নতুন নোট থাকছে মাইক্রো স্ক্রুটিনি ফিচার। বিশেষ বৈশিষ্ট হিসাবে থাকবে গুজরাতের ঐতিহাসিক 'রানি কী ভাও'-এর ছবি।
The Reserve Bank of India will shortly issue Rs 100 denomination banknotes in the Mahatma Gandhi (New) Series, bearing the signature of the bank's governor, Dr Urjit R. Patel
— ANI Digital (@ani_digital) July 19, 2018
Read @ANI Story| https://t.co/hgqrJEjjJ4 pic.twitter.com/iNvuqPHvaf
আগের ১০০ টাকার নোটের থেকে নতুন ১০০ টাকার নোটগুলি আকারে ছোট হবে বলে জানা গিয়েছে। তবে এগুলি ১০ টাকার নোটের থেকে বড় হবে। নতুন নোট বিভিন্ন এটিএম -এ পাঠিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, ২০১৬ সালের নভেম্বর মাসে নোটবাতিলের জেরে ২০০০ টাকার ও ৫০০ টাকার নতুন নোট বাজারে আনে রিজার্ভ ব্যাঙ্ক। পরবর্তী পর্যায়ে ২০০, ৫০, ১০ টাকার নোটও নতুনভাবে আসে বাজারে। এবার আসতে চলেছে নয়া ১০০ টাকার নোট।












Click it and Unblock the Notifications