ইপিএফও-তে রেজিস্টার করার নতুন নিয়ম! কি বলছে নতুন নির্দেশিকা?
এবার থেকে ইমেলের মাধ্যমেই সই জমা দিয়ে ইপিএফও-তে রেজিস্টার করা যাবে। বুধবার এই সংক্রান্ত এক নির্দেশিকা প্রকাশ করে জানিয়ে দেয় ইপিএফও ও কেন্দ্রীয় শ্রমমন্ত্রক।

আগের নিয়ম কী ছিল?
বর্তমানে করোনা ভাইরাসের জেরে চলতে থাকা লম্বা লকডাউনের জেরেই সংস্থাগুলিকে কর্মী নিয়োগ ও ইপিএফও-তে রেজিস্টার করার ক্ষেত্রে এই ছাড় দেওয়া হয়েছে। এর আগে ডিজিটাল সই সনাক্রকরণের জন্য ইপিএফও-র অফিসে স্বশরীরে উপস্থিত হতে হত।

পেনশন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা
এদিকে কয়েকদিন আগেই পেনশন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করে ইপিএফও। ইপিএফও এবার থেকে বেশি পেনশন দেবে। আগামী মো মাস থেকে পেনশন হোল্ডাররা এই সুবিধা পাবেন। ইপিএফও জানিয়েছে, মে মাস থেকে ৬.৩ লক্ষ সদস্যকে এই সুবিধা দেওয়া হবে। তবে এর জন্য শর্তও আরোপ করেছে ইপিএফও। কারা এই আওতায় আসবেন, তাও জানানো হয়।

কারা পাবেন এই সুবিধা?
ইপিএফও জানিয়েছে, যে সমস্ত পেনশন হোল্ডাররা কমিউটেশন বা পেনশন বিক্রি করেছেন, তাঁদের জন্যই এই সুবিধা দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছিল। বর্তমানে করোনা ভাইরাসের লকডাউনের সময় বর্ধিত পেনশন দেওয়ার কথা জানাল ইপিএফও।

ইপিএফও-র সিদ্ধান্ত
ইপিএফও সিদ্ধান্ত নিয়েছে, ২০০৮ সালের ২৬ সেপ্টেম্বরের আগে যারা অবসর নিয়েছেন, যাঁরা চাকরি জীবনের ১৫ বছর সম্পূর্ণ করে ফেলেছেন, তাঁরাই এই পরিষেবার আওতায় আসবেন। অর্থাৎ তাঁরা মে মাস থেকে পুরো পেনশন পাবেন। এই সিদ্ধান্ত কার্যকর হওয়ায় কেন্দ্রীয় সরকারের আরও ১৫০০ কোটি টাকা খরচ হবে।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications