দৈনিক করোনা আক্রান্তের নিরিখে নতুন রেকর্ড, এবার মহারাষ্ট্রকেও ছাড়িয়ে গেল দিল্লি
দৈনিক করোনা আক্রান্তের নিরিখে নতুন রেকর্ড, এবার মহারাষ্ট্রকেও ছাড়িয়ে গেল দিল্লি
আনলক ১.০ শুরু হতেই গোটা দেশে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে করোনা আক্রান্তের সংখ্যা। এবার বর্তমানে তা প্রত্যহই নতুন রেকর্ড করছে। স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ১৬০০০ মানুষ। পাশাপাশি করোনা আক্রান্তের নিরিখে মহারাষ্ট্রকেও ছাপিয়ে গেল রাজধানী দিল্লি।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের শেষ তথ্য অনুযায়ী বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা শিকার হয়েছেন প্রায় ১৫৯৬৮ জন। যার মধ্যে দিল্লিতেই করোনা আক্রান্ত হয়েছেন ৩,৯৪৭ জন। এটাই একদিনে সর্বোচ্চ সংক্রমণের নিরিখে রাজধানীর নতুন রেকর্ড বলে জানা যাচ্ছে। পাশাপাশি গতকাল সারা দিনব্যাপী মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৩২১৪ জন। এই প্রথম দৈনিক সংক্রমণের নিরিখে মহারাষ্ট্রকে ছাপিয়ে গেল দিল্লি।
এদিকে এখনও পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৫৬ হাজার ১৮৩। এর মধ্যে মারা গেছেন ১৪,৪৭৬ জন, যার মধ্যে আবার নতুন করে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৬৫ জন। এদিকে এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লক্ষ ৫৮ হাজার ৬৮৫ জন। পাশাপাশি এখনও হাসপাতালে চিকিৎসাধীন ১ লক্ষ ৮৩ হাজার ২২ জন। এদিকে ১লা জুন থেকে আজ অবধি দেশে আড়াই লক্ষেরও বেশি নতুন সংক্রমণ দেখা গেছেয় যার মধ্যে মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, গুজরাট এবং উত্তরপ্রদেশ থেকেই নতুন আক্রান্তদের মধ্যে ৭০ শতাংশ রোগীর খোঁজ মিলেছে।












Click it and Unblock the Notifications