রাষ্ট্রসংঘে ফের উঠল মাসুদ আজহারের নাম! নতুন চেষ্টায় আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স

পাকিস্তানে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারকে কালো তালিকা ভুক্ত করতে রাষ্ট্রসংঘে ফের একবার সম্মিলিত প্রচেষ্টা আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্সের।

পাকিস্তানে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারকে কালো তালিকা ভুক্ত করতে রাষ্ট্রসংঘে ফের একবার সম্মিলিত প্রচেষ্টা আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্সের। সপ্তাহ দুয়েক আগে এমনই এক প্রচেষ্টায় ভেটো দিয়েছিল চিন।

রাষ্ট্রসংঘে ফের উঠল মাসুদ আজহারের নাম! নতুন চেষ্টায় আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স

ব্রিটেন ও ফ্রান্সকে সঙ্গে নিয়ে আমেরিকার তরফে রাষ্ট্র সংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশের কাছে একটা প্রস্তাব পাঠানো হয়েছে। যেখানে জইশ-ই-মহম্মদ নেতা মাসুদ আজহারের ওপর অস্ত্রের নিষেধাজ্ঞা, ভ্রমণে বাধা এবং সম্পত্তি আটকের মতো প্রস্তাব রাখা হয়েছে।

১৪ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হানায় ৪০ জন সিআরপিএফ জওয়ান হত্যার দায় নিয়েছিল জইশ।

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স আজহারকে কালো তালিকাভুক্ত করার জন্য অনুমোদন কমিটির কাছে পাঠিয়েছিল। যদিও চিন সেই প্রক্রিয়ায় বাধা দিয়েছিল। চিনের বিদেশ দফতরের মুখপত্র জানিয়েছেন, এই প্রস্তাব পর্যালোচনা করতে আরও সময় লাগবে।

রাষ্ট্র সংঘের নিরাপত্তা পরিষদ জইশ-ই-মহম্মদকে ২০০১ সালে কালো তালিকাভুক্ত করে। ২০০১ সালের ডিসেম্বরে জইশ জঙ্গি এবং লস্কর-ই-তৈবা জঙ্গিরা ভারতীয় সংসদে হামলা চালিয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+