এবার থেকে সিগারেটের প্যাকেটে থাকবে নতুন সতর্কীকরণ, নয়া নির্দেশিকা কেন্দ্রের
তামকজাত দ্রব্যের প্যাকেটে নতুন সতর্কবার্তা লেখা থাকবে, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রকের। এই বছরের ১ সেপ্টেম্বর এবং তার পরে যে তামাকজাত দ্রব্য প্যাকেজিং বা আমদানি করা হবে বা তৈরি হবে তাদের ক্ষেত্রে প্যাকেটের উপর প্রথম সেটের ছবি থাকবে। পরের বছর ১ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় সেট ছবি প্রকাশ করতে হবে প্যাকেটের উপর।

স্বাস্থ্যমন্ত্রকের বিবৃতি
স্বাস্থ্যমন্ত্রকের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়। এই বিবৃতিতেই নিয়মের উল্লেখ করা হয়। ও তার মেনে চলার নির্দেশ দেওয়া হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, 'যে সব ব্যক্তি তামাকজাত দ্রব্য তৈরি, উৎপাদন, যোগান, আমদানি এবং বণ্টনের সঙ্গে যুক্ত তাঁদের প্রত্যেককে খেয়াল রাখতে হবে যেন নির্ধারিত প্রত্যেকটি সতর্কবার্তা প্যাকেটের উপর লেখা থাকে।'

নিয়মভঙ্গ করলে উপযুক্ত পদক্ষেপ
নিয়মভঙ্গ করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে বলে জানায় স্বাস্থ্যমন্ত্রক। তারা জানায়, 'উল্লেখ্য নিয়ম না মেনে চললে বা তা ভঙ্গ করলে তা সিগারেট এবং অন্য তামাকজাত দ্রব্য আইন ২০০৩-এর ২০ ধারা আইনত অপরাধ হিসেবে গণ্য হবে এবং তার বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে।'

তামাকজাত দ্রব্য স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক
বিশেষজ্ঞদের মত অনুযায়ী প্রতি বছর ভারতে তামাকজাত দ্রব্য ব্যবহারের কারণে ১২ লাখ মৃত্যু হয়। ভারতের ক্যান্সার আক্রান্তের প্রায় ৫০ শতাংশ এবং মুখের ক্যান্সারের ৯০ শতাংশের জন্য দায়ী তামাকজাত দ্রব্য সেবন।
-
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
আজ থেকেই ফের বদলাবে আবহাওয়া, ঝড় বৃষ্টির সতর্কতায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা -
ভারতের জ্বালানি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ, কী জানাল কেন্দ্র -
চরম বিভ্রান্তি! ১৩ লাখ, ৮ লাখ নাকি ১৪ লাখ? ভোটার তালিকা নিয়ে ধোঁয়াশা চরমে, নীরব নির্বাচন কমিশন -
নির্বাচন ঘিরে নয়া পদক্ষেপ! একসাথে ২৩ রিটার্নিং অফিসার বদল, ভবানীপুর ইস্যুতে সরব তৃণমূল -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
যুদ্ধের আবহে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক মোদীর, ভোটমুখী রাজ্যগুলির মুখ্য সচিবদের নিয়ে হবে আলোচনা -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ










Click it and Unblock the Notifications