নতুন আশার আলো ভারতে, করোনা যুদ্ধে এবার মাঠে নামছে নয়া ‘অ্যান্টিবডি ককটেল’

নতুন আশার আলো ভারতে, করোনা যুদ্ধে এবার মাঠে নামছে নয়া ‘অ্যান্টিবডি ককটেল’

এর আগে সবচেয়ে কম দামে রেমডেসিভির ওষুধের জেনেরিক ভার্সন এনে সকলকে চমকে দিয়েছিল ভারতীয় ওষুধ প্রস্তুতকারক সংস্থা সিপলা। এবার আসছে অ্যান্টিবডি ককটেল। ভারতের বাজারে এই ওষুধ আনার ক্ষেত্রে রোচে ইন্ডিয়ার সঙ্গে হাতও মিলিয়েছে সিপলা। এই অ্যান্টিবডি ককটেলে রয়েছে কাসিরিভিম্যাব এবং ইমডেভিম্যাব নামে দুটি অ্যান্টিবডি। এই দুটি অ্যান্টিবডিই গবেষণাগারে তৈরি হয়েছে।

নতুন আশার আলো ভারতে, করোনা যুদ্ধে এবার মাঠে নামছে নয়া ‘অ্যান্টিবডি ককটেল’

করোনার বিরুদ্ধে মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই দুটি অ্যান্টিবডিই বিশেষ ভাবে সক্ষম বলে জানা যাচ্ছে। এই ককটেলে দুটি অ্যান্টিবডিই ৬০০ মিলিগ্রাম করে ব্যবহার করা হয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, গত বছরের অক্টোবর মাসে যখন করোনা আক্রান্ত হয়েছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তখন তাঁকেও এই অ্যান্টিবডি ককটেল দেওয়া হয় বলে জানা যায়।

গবেষকদের দাবি সার্স, মার্স এমনকী সার্স-কোভ-২ ভাইরাসের বিরুদ্ধেও শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিশেষ ভাবে সক্ষম এই অ্যান্টিবডি ককটেল। কিছুদিন আগেই মসেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ডস কনট্রোল অর্গানাইজেশন জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য এই ককটেলকে ছাড়পত্র দেয় বলে জানা যায়। সংযুক্ত আরব আমিরশাহী ও মার্কিন যুক্তরাষ্ট্রে ফাইল করা ডেটার ভিত্তিতে এর এমার্জেন্সি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা যায়।

প্রাথমিক ভাবে ইঞ্জেকশনের মাধ্যমে কাসিরিভিম্যাব এবং ইমডেভিম্যাবের কম্বাইনড ডোজ প্রয়োগ করতে হয় মানবদেহে। ২-৮ ডিগ্রি সেলসিয়াসে এর সংরক্ষণও করতে হয় বলে জানা যাচ্ছে। হালকা থেকে মাঝারি করোনা সংক্রমণের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক এবং শিশুদের এটা বিশেষভাবে কার্যকরী বলে দাবি করা হচ্ছে। আগামীতে ভারতের করোনা যুদ্ধে এই ওষুধ কতটা বড় ভূমিকা নেয় এখন সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+