আমেরিকার পর এবার কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব নেপালের
আমেরিকার পর এবার কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব দিল প্রতিবেশি রাষ্ট্র নেপাল। কাশ্মীর ইস্যুর সমাধান হওয়া অত্যন্ত জরুরি মনে করে নেপাল।
আমেরিকার পর এবার কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব দিল প্রতিবেশি রাষ্ট্র নেপাল। কাশ্মীর ইস্যুর সমাধান হওয়া অত্যন্ত জরুরি মনে করে নেপাল। সেকারণেই দুই দেশকে মধ্যস্থতার প্রস্তাব িদয়েছে নেপাল। এর আগে মার্কিন প্রেসি়ডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় তিনবার মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন।

কাশ্মীর ইস্যুতে উত্তেজনা
কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের পর থেকেই নতুন করে দুই দেশের সম্পর্কে উত্তেজান তৈরি হয়েছে। পাকিস্তান ভারতের কাশ্মীর সিদ্ধান্তের ঘোর বিরোধিতা করা আন্তর্জাতিক মহলে একাধিকবার দরবার করেছে। এমনকী রাষ্ট্রপুঞ্জেও ভারতের বিরুদ্ধে নালিশ ঠুকেছে পাকিস্তান। এই নিয়ে দুই দেশের মধ্যে প্রবল চাপানউতর তৈরি হয়েছে।

মধ্যস্থতার প্রস্তাব
দুই দেশের এই দীর্ঘকালীন উত্তেজনা এবার থামানো উচিত মন্তব্য করে নেপাল সরকারের পক্ষ থেকে কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব দেওয়া হয়েছে। নেপাল সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তাঁরা ভারত এবং পাকিস্তানকে একসঙ্গে নিয়ে আলোচনার টেবিলে বসতে চায়। শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধান বের করে আনার পক্ষপাতি নেপাল। এই নিয়ে অযথা উত্তেজনা বৃদ্ধির কোনও প্রয়োজন নেই। নতুন করে সার্ক সামিটের ইঙ্গিত দিয়েছে নেপাল। এর আগে উরিতে হামলার কারণে ইসলামাবাদের সার্ক সামিটে যোগ দেয়নি ভারত। বয়কট করেছিল বাংলাদেশ, আফগানিস্তানও। তার পর থেকে আর সার্ক সামিটের আয়োজন করা হয়নি। শেষবার সার্ক সামিট হয়েছিল নেপালের কাঠমান্ডুতে ২০১৪ সালে। তাতে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আমেরিকার প্রস্তাব খারিজ ভারতের
এর আগে পর পর তিনবার কাশ্মীর ইস্যুতে ভারত এবং পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিল আমেরিকা। সেই প্রস্তাব সরাসরি নাকোচ করে দিয়েছিল ভারত। বিদেশমন্ত্রকের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাব খারিজ করে বলা হয়েছিল তোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ কাশ্মীর ইস্যুতে চায় না ভারত।












Click it and Unblock the Notifications