বদলে যেতে চলেছে নেহরু মিউজিয়ামের নাম, নতুন নামকরণের অনুমোদন দিলেন রাষ্ট্রপতি

নেহরু নামে কোপ। এবার দিল্লির নেহরু মিউজিয়ামের নাম বদলে যেতে চলেছে। তার নতুন নাম হবে প্রথানমন্ত্রী মিউজিয়াম। ইতিমধ্যেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার অনুমোদনও দিয়ে দিয়েছেন। নেহরুর নাম দেশের ইতিহাস থেকে মুছে দিতেই এই সব কাজ করছে মোদী সরকার অভিযোগ করেছেন বিরোধীরা।

এই নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস। স্বাধীনতার ইতিহাসে এবাবে নেহরুকে মুছে ফেলা যায় না। তাঁর অবদান যুব সমাজের কাছে সবসময় স্মরণীয় হয়ে থাকবে। এমনই দাবি করেছে বিরোধী দলের নেতারা। নেহরু মিউজিয়ামের নাম বদলে ফেলার পরিকল্পনা অনেকদিন আগে থেকেই শুরু করেছিল মোদী সরকার।

draupadi murmu

এবার দিল্লিতে গিয়ে আরক নেহরু মিউজিয়াম বললে হবে না বলতে হবে প্রধানমন্ত্রী মিউজিয়ামে যাব। মোদী সরকারের এই পদক্ষেপের তীব্র নিন্দা করে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, নেহরুকে ভয় পান প্রধানমন্ত্রী মোদী। সেকারণেই তাঁর নাম সরিয়ে ফেলার মরিয়া চেষ্টা চালাচ্ছেন তিনি। দেশের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী ছিলেন। তাঁর রেকর্ড ভাঙতে পারবেন না মোদী। এমনই তীব্র আক্রমণ শানিয়েছেন কংগ্রেস নেতারা।

২০২৪-র লোকসভা ভোটেক আগে একের পর এক সিদ্ধান্ত নিতে মোরিয়া হয়ে উঠেছে মোদী সরকার। হঠাৎ করে সেপ্টেম্বর মাসে বিশেষ সংসদ অধিেবশ শুরু করার কথা ঘোষণা করা হয়েছে। সেই অধিবেশনে এক দেশ এক এক নির্বাচন নিয়ে বিল পেশ করা হবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই তা নিয়ে পর্যালোচনার জন্য প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটিও গঠন করেছে মোদী সরকার।

এদিকে মুম্বইয়ে আজ একজোট হয়ে ২০২৪-এ মোদী সরকারের বিরোধিতায় লড়াইয়ে নামার রূপরেখা তৈরিতে ব্যবস্থ বিরোধীরা। ২৮টি অবিজেপি দলের নেতা নেত্রীরা যোগ দিয়েছেন সেই বৈঠকে। ৩১ তারিখ থেকে শুরু হয়েছে বৈঠক। আজ শেষ হওয়ার কথা। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন অবিজেপি দলের শীর্ষ নেতারা। মুম্বইয়ের হায়াত হোটেলে চলছে বৈঠক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+