Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

NEET-PG 2024: প্রশ্ন ফাঁসের জেরে বাতিল হয়েছিল পরীক্ষা, নতুন দিন ঘোষণা করল স্বাস্থ্য মন্ত্রক

সর্বভারতীয় মেডিকেল এন্ট্রেন্স রীক্ষায় প্রশ্ন ফাঁসের জেরে বাতিল হয়েছিল পরীক্ষা। অবশেষে NEET-PG পরীক্ষার নতুন দিন ঘোষণা হল। আগামী ১১ অগাস্ট হবে পরীক্ষা। দুটি শিফটে নেওয়া হবে পরীক্ষা। ২২ জুলাই পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু নিট-ইউজি পরীক্ষায় প্রশ্ন পত্র ফাঁসের ঘটনার পরেই পরীক্ষার্থীদের কথা ভেবে বাতিল করে দেওয়া হয়েছিল সেদিনের পরীক্ষা।

পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকে NBEMS এবং টিসিএস। প্রযুক্তি গত সুরক্ষার দিকটি দেখে TCS। ন্যাশনাল বোর্ড অব এক্সামিনেশন মেডিকেল সায়েন্স নতুন দিন ঘোষণা করে জানিয়েছেন যে এবার পরীক্ষায় কড়া প্রহরা থাকবে। যাতে কোনও ভাবে প্রশ্ন পত্র ফাঁস না হয় সেদিকে নজর রাখা হবে।

student

নিট ইউজি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনা ঘিরে গোটা দেশে শোরগোল পড়ে গিয়েছিল। তার জেরে ইউজিসি নেট পরীক্ষাও বাতিল করে দেওয়া হয়। এবার আর সেই ঝুঁকি নেওয়া হচ্ছে না। পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগে প্রশ্ন পত্র তৈরি করা হবে বলে জানানো হয়েছে।

নিট ইউজি পরীক্ষার প্রশ্ন পত্র ডার্ক নেটেও পাওয়া গিয়েছিল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সেকথা স্বীকারও করে নিয়েছিল। তারপরেই ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। তাতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। তদন্তকারীরা এই প্রশ্ন ফাঁসের ঘটনা জড়িত সন্দেহে বিহার, ঝাড়খণ্ড, গুজরাত এবং রাজস্থান থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে।

প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেফতার মূল চক্রীকে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন, যে ৩০ থেকে ৪০ লক্ষ টাকায় তাঁরা প্রশ্নপত্র বিক্রি করেছেন। এমনকী রীতিমতো স্ট্যাম্প পেপারে সই করে সেই প্রশ্ন পত্র বিক্রি করা হতো। গত ৫ মে ভোট চলাকালীন এই পরীক্ষা হয়েছিল। পরীক্ষার ফল প্রকাশ হয় ৪ জুন। ভোটের ফলাফল প্রকাশের দিন। তাতে জানা যায় ৬৭ জন পরীক্ষার্থী একই নম্বর পেয়ে সর্বোচ্চ স্থান পেয়েছেন। তার পরেই সন্দেহ গাঢ় হয়। এবং একে একে বেরিয়ে আসে আসল তথ্য।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+