মহারাষ্ট্রের মসনদে আচমকা নাটকীয় পরিবর্তন, বিজেপির সরকারে এনসিপির অবস্থান নিয়ে ধন্দ

কংগ্রেস-এনসিপি-শিবসেনা জোটের সরকার গড়া যখন চূড়ান্ত। তখনই নাটকীয় মোড় নিয়ে মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন বিজেপির দেবেন্দ্র ফড়নবীশ। উপমু্খ্যমন্ত্রী পদে শপথ এনসিপির আজিত পাওয়ারের।

কংগ্রেস-এনসিপি-শিবসেনা জোটের সরকার গড়া যখন চূড়ান্ত ছিল, ঠিক তখনই নাটকীয় মোড় নিয়ে মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন বিজেপির দেবেন্দ্র ফড়নবীশ। উপমু্খ্যমন্ত্রী পদে শপথ এনসিপির আজিত পাওয়ারের। প্রশ্ন উঠেছে এখানেই। বিজেপি কি এনসিপির সমর্থন নিয়েই সরকার গড়ল, নাকি এনসিপি ভেঙে বেরিয়ে এলেন অজিত পাওয়ার।

ধন্দ তৈরি হয়েছে এনসিপির অবস্থান নিয়ে

ধন্দ তৈরি হয়েছে এনসিপির অবস্থান নিয়ে

রাজনৈতিক মহলের একটা বড় অংশের কাছে তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। খোদ এনসিপি প্রধান শুক্রবার রাতে ঘোষণা করেছিলেন মহারাষ্ট্র কংগ্রেস-এনসিপির সমর্থনে শিবসেনা সরকার হচ্ছে। তিনি নিজে উদ্ধব ঠাকরের নাম প্রস্তাব করেছিলেন মহারাষ্ট্রের মসনদে। রাতারাতি সেইসব উল্টে গেল। শপথ নিয়ে নিলেন বিজে্পির দেবেন্দর ফড়নবিশ।

অজিত পাওয়ার উপমুখমন্ত্রী পদে

অজিত পাওয়ার উপমুখমন্ত্রী পদে

অজিত পাওয়ার উপমুখমন্ত্রী পদে শপথ নেওয়ার পর জানিয়েছেন, এনসিপির সম্পূর্ণ সমর্থনেই এই সরকার চলবে। তিনি জানিয়েছেন মহারাষ্ট্রে স্থায়ী ও শক্তশালী সরকা গড়তেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বুঝিয়ে দিয়েছেন শারদ পাওয়ারেরও সমর্থন আছে তাঁর এই সিদ্ধান্তের পিছনে।

মোদীর সঙ্গে শারদ পাওয়ারের বৈঠকেই চূড়ান্ত!

মোদীর সঙ্গে শারদ পাওয়ারের বৈঠকেই চূড়ান্ত!

এ প্রসঙ্গে উঠে এসেছে, তবে কি মোদীর সঙ্গে শারদ পাওয়ারের বৈঠকেই চূড়ান্ত হয়ে গিয়েছেন এই ভবিষ্যৎ। যার ফলে রাতারাতি নতুন সমীকরণ তৈরি হয়ে গেল। এনসিপির সমর্থনে সরকার গড়লেন বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ। আসল কলকাঠি নাড়লেন মোদীই। দিল্লিতে বসে তাঁর এক চালেই কি মহারাষ্ট্রে বিজেপি কিস্তিমাত করল!

নাটকীয় বদল ঘটে গেল মহারাষ্ট্রে

নাটকীয় বদল ঘটে গেল মহারাষ্ট্রে

উল্লেখ্য, মহারাষ্ট্রে শিবসেনার সরকার গড়ার পথ চূড়ান্ত হয়ে গিয়েছে শুক্রবার রাতেই। মুখ্যমন্ত্রীর কুর্সিতে সব জল্পনার অবসান ঘটিযে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরেই বসতে চলেছেন, এটাই স্পষ্ট ছিল। কিন্তু সকাল হতেই নাটকীয় বদল ঘটে গেল মহারাষ্ট্রের মসনদে। এখন দেবেন্দ্র ফড়নবিশ-অজিত পাওয়ায় সরকারকে আস্থা দেখাতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+