সিএএ আতঙ্ক কাটাতে উত্তরপ্রদেশের পর একাধিক রাজ্যে সেমিনারের ভাবনা এনসিএমের
সিএএ আতঙ্ক কাটাতে উত্তরপ্রদেশের পর একাধিক রাজ্যে সেমিনারের ভাবনা এনসিএমের
দিন যত গড়াচ্ছে সাড়া দেশব্যাপী নাগরিকত্ব আইন বিরোধী প্রতিবাদের আঁচ তীব্রতর হচ্ছে। এবার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মন থেকে এই আইনের ভয় কাটাতে দেশব্যাপী সেমিনার করার কথা ভাবছে সংখ্যালঘু জাতীয় সংখ্যা লঘু কমিশন।

সূত্রের খবর, জাতীয় সংখ্যালঘু কমিশন (এনসিএম) সিএএ সম্পর্কে মুসলমানদের মধ্যে ভয় ও ভুল বোঝাবুঝি দূর করার জন্য ইতিমধ্যেই উত্তরপ্রদেশে ছয়টি সেমিনার “সফল ভাবে” সম্পন্ন করেছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই এই নয়া আইনের বিরুদ্ধে প্রতিবাদ চলাকালীন উত্তরপ্রদেশ থেকে ২১ জনের মৃত্যু খবর আসে।
এই প্রসঙ্গে এনসিএমের চেয়ারপার্সন সৈয়দ গায়রুল হাসান রিজভী বলেন, “ শীঘ্রই আমরা এই নতুন আইন সম্পর্কিত সমস্ত বিভ্রান্তি দূরতে কর্ণাটক, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ এবং অসমে সেমিনার করবো।” প্রসঙ্গত, সংখ্যালঘু অধিকার সুরক্ষার জন্য এনসিএম বর্তমানে একটি বিধিবদ্ধ সংস্থা।
পাশাপাশি আগের সেমিনার গুলিতে একাধিক বুদ্ধিজীবী, ইমাম এবং মুসলমান সম্প্রদায়ের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি সহ প্রায় ২০০-৩০০ জন মুসলমান অংশ নেন বলেও জানান তিনি। অন্যদিকে এই মাসের শেষে কর্ণাটকে পরের দফার সেমিনার অনুষ্ঠিত হবে বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications