তিনদিন ধরে জ্বলছে রাজধানী, উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই পরিদর্শনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

দেশের রাজধানী জ্বলছে। দিল্লির বিভিন্ন অংশে বৃহত্তর হিংসা অব্যাহত বজায় রয়েছে গত দিনদিন ধরে। এরই মধ্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল মঙ্গলবার গভীর রাতে ঘটনাস্থল পরিদর্শন করে গেলেন।

দেশের রাজধানী জ্বলছে। দিল্লির বিভিন্ন অংশে বৃহত্তর হিংসা অব্যাহত বজায় রয়েছে গত দিনদিন ধরে। এরই মধ্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল মঙ্গলবার গভীর রাতে ঘটনাস্থল পরিদর্শন করে গেলেন। তিনি পরিস্থিতি খতিয়ে দেখেন। উত্তর পূর্ব দিল্লির উত্তপ্ত এলাকায় যান পরিস্থিত পর্যালোচনা করে স্বাভাবিক করতে।

রাজধানীর উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই পরিদর্শনে জাতীয় নিরাপত্তা

মঙ্গলবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লি পুলিশ এবং তার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে যান এনএসএ অজিত দোভাল। তিনি সিলামপুরে পৌঁছে নিজের চোখে দেখে আসেন পরিস্থিতি। পুলিশের সঙ্গে কথা বলেন।

জাফাবাদ, মৌজপুর ও বাবরপুরসহ উত্তর-পূর্ব দিল্লির কিছু অংশে দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ তীব্র আকার ধারণ করে। এই হিংসার কেন্দ্রবিন্দুতে রয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন। এই আইনের সমর্থক এবং বিরোধীদের মধ্যে সংঘর্ষ বাধে।

মঙ্গলবার উত্তর পূর্ব দিল্লিতে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে সাম্প্রদায়িক হিংসা বেড়েছে। ১৩ জন নিহত হয়েছেন। পুলিশ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্ষিপ্ত দৌড়াদৌড়ি, লুঠপাট, পাথর ছুঁড়ে মারা এবং মানুষকে পিটিয়ে হত্যা করার চেষ্টা দেখেছে।

রাতভর অগ্নিসংযোগের ঘটনার পরে জাতীয় রাজধানীতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং চাঁদবাগ, ভজনপুরা, গোকুলপুরী, মৌজপুর, কর্দমপুরী ও জাফরাবাদের মতো বেশ কয়েকটি এলাকায় রাস্তায় রাস্তায় পেট্রোল বোমা নিক্ষেপকারী ও দু'টি গ্রুপের সদস্যদের মধ্যে লড়াই হয়। আগুন জ্বালিয়ে দেওয়া হয়।

কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড বা সিবিএসই দিল্লির হিংসায় ক্ষতিগ্রস্ত এলাকায় বুধবার নির্ধারিত দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, বুধবার সকাল পর্যন্ত দিল্লির হিংসায় এক হেড কনস্টেবল এবং ১২ জন সাধারণ নাগরিক মিলিয়ে নিহতের সংখ্যা ১৩। এদের বেশিরভাগই গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিল। এখনও ৭০ জনের শরীরে গুলির চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+