মহাকাশ থেকে দিল্লি-এনসিআরের দূষণের মাত্রা নাসার ক্যামেরায়, ভয় ধরাবে উপগ্রহ-চিত্র
মহাকাশ থেকে দিল্লি-এনসিআরের দূষণের মাত্রা নাসার ক্যামেরায়, ভয় ধরাবে উপগ্রহ-চিত্র
মহাকাশ থেকে দূষণের ছবি তুলল নাসা। দিল্লি-এনসিআরের দূষণের যে ছবি নাসার ক্যামেরায় ধরা পড়ল, তা যথেষ্ট আতঙ্কের। মহাকাশ থেকে সম্প্রতি দিল্লি-এনসিআরের বায়ুমণ্ডলের ছবি তোলে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের আর্থ অবজারভেটরি। নাসার আর্থ অবজারভেটরি সেই ছবি সম্প্রতি প্রকাশও করেছে।

দিল্লি-এনসিআরের বায়ুদূষণের ছবি নাসার ক্যামেরায়
এই ছবিতে দেখা যাচ্ছে উত্তর-পূর্ব পাকিস্তানের ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে উঠথে। আর ভারতের দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবের কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে প্রসারিত হয়েছে তা। খুব নিবিড়ভাবে তাকালে দেখা যাচ্ছে ছবিটিতে রয়েছে ইন্দো-গাঙ্গেয় সমভূমি। বিশেষ করে দিল্লি-এনসিআরের তীব্র অবনতিশীল বায়ুদূষণের পরিস্থিতি।

দিল্লি-এনসিআরের তীব্র অবনতিশীল বায়ুদূষণ
সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের তরফে জানান হয়েছিল, ১ নভেম্বর রাজধানীতে বায়ুর গুণমান সূচক বেড়ে ৪২৪ হয়েছে। এর ফলে বায়ু দূষণের মাত্রায় দিল্লিকে একটি গুরুতর শ্রেণিতে রাখা হয়েছিল। কর্মকর্তাদের দিল্লিতে নির্মাণ বন্ধ করতে এবং রাজধানীর বাসিন্দাদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছিল। তা করা হয়েছিল রাজধানীতে দূষণের মাত্রা কমানোর লক্ষ্যে।

রাজধানী অঞ্চলে বায়ুমানের বার্ষিক অবনতি
এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে ভারতের রাজধানীতে বায়ুমানের এই বার্ষিক অবনতির কারণ কী? বিশেষজ্ঞরা মনে করছেন জাতীয় রাজধানী অঞ্চলে বায়ুমানের এই বার্ষিক অবনতির একাধিক কারণ থাকতে পারে। সে ব্যাপারে পর্যালোচনা করা হচ্ছে যে, কী কারণে রাজধানী দিল্লির বায়ুমান এতটা হ্রাস পেয়ে যাচ্ছে।

তাপমাত্রায় বাতাসের গুণমান হ্রাসের কারণ অনুসন্ধানে
প্রতি বছরের মতো এ বছরও উত্তর ভারতে নভেম্বর ও ডিসেম্বর মাসে তাপমাত্রায় বাতাসের গুণমান হ্রাস পাবে। এনসিআরের লোকেরা সোয়েটার ও মাঙ্কি ক্যাপ পরা ছাড়াও বছরের এই সময়ে মুখোশ পরতে এবং এয়ার পিউরিফায়ার সেট করতে বাধ্য হয় এই মাসে। এনসিআর-এর এয়ার কোয়ালিটি ইনডেক্স হ্রাসের কারণ উল্লেখ করে নাসা প্রতিবেশী রাজ্যগুলিতে খড় পোড়ানো-সহ নানা কার্যক্রমকে দায়ী করেছে।

দিল্লির সামগ্রিক এয়ার কোয়ালিটি ইনডেক্স এখন যেমন
শনিবার সন্ধ্যা পর্যন্ত দিল্লির সামগ্রিক এয়ার কোয়ালিটি ইনডেক্স দাঁড়িয়েছে ৩৬৩ মাত্রায়। এই মাত্রাকে খুব খারাপ বায়ুমান হিসেবেই বিবেচনা করা হয়। সিস্টেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ অনুসারে বায়ুমানের মাত্রা দাঁড়ায়ে ৩২১। তাও খারাপের পর্যায়েই সীমাবদ্ধ থাকে।

আগেভাগে দিল্লিকে সাবধান করে দিল নাসা
প্রতিবছর শীত পড়লেই যখন কুয়াশায় ঢেকে যায় এলাকা, তখন বায়ুমান হতাশজনক পর্যায়ে পৌঁছে যায়। তথন শুধু দিল্লি নয়, দিল্লির পাশাপাশি ভারতের বিভিন্ন শহরে বায়ুমান তখন খারাপ থেকে খারাপতর হতে শুরু করে। এবার মহাকাশ থেকে দিল্লির বায়ুমানের ছবি তুলে আগেভাগে দিল্লিকে সাবধান করে দিল নাসা।












Click it and Unblock the Notifications