Narendra Modi's Egypt Visit: অর্ডার অফ দ্য নাইল! মিশরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত মোদী
মিশরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান অর্ডার অফ দ্য নাইল সম্মানে ভূষিত করা হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi's Egypt Visit)। এদিন মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ এল সিসি কায়রোতে প্রধানমন্ত্রী মোদীকে এই পুরস্কার তুলে দেন। প্রধানমন্ত্রীর কাছে এটি ১৩ তম সম্মান যা বিশ্বের বিভিন্ন দেশ নরেন্দ্র মোদীকে দিয়েছে।
এদিন দুদেশের নেতারা এক সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। আল-হাকিম মসজিদ এবং হেলিওপলিস ওয়ার মেমোরিয়াল পরিদর্শনের পরে মিশরের প্রেসিডেন্ট্রের সঙ্গে মোদীর বৈঠক হয়। প্রধানমন্ত্রী মোদী কায়রোর মসজিদে আধঘন্টা সময় কাটান এবং হেলিওপলিস ওয়ার মেমোরিয়ালে প্রথম বিশ্বযুদ্ধে শহিদ ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

১৯৯৭ সালের পর প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী মিশর সফরে (Narendra Modi's Egypt Visit) গেলেন। আর প্রধানমন্ত্রী মোদীরও এটি মিশরে প্রথম রাষ্ট্রীয় সফর। প্রধানমন্ত্রী মোদী ১১ শতকের আল হাকিম মসজিদ পরিদর্শন করেন। পরে তাঁর হাতে মসজিদের এতটি প্রতিকৃতি তুলে দেওয়া হয়।
মিশরের এই পুরস্কার সাধারণভবে রাষ্ট্রপ্রধান, ক্রাউন প্রিন্স এহং ভাইস প্রেসিডেন্টদের দেওয়া হয়। যা মিশরীয় ছাড়াও বিদেশিদেরও দেওয়া হয়। সরকারি ওয়েবসাইটে বলা হয়েছে, যাঁরা এই সম্মান পান তাঁদের মৃত্যুতে অভিবাদন করা হয়।
#WATCH | Egyptian President Abdel Fattah al-Sisi confers PM Narendra Modi with 'Order of the Nile' award, in Cairo
— ANI (@ANI) June 25, 2023
'Order of the Nile', is Egypt's highest state honour. pic.twitter.com/e59XtoZuUq
অর্ডার অফ দ্য নাইল, নীল নদের খাঁটি সোনার তৈরি। যা তিনটি বর্গাকার সোনা একত্রে গঠন করা। এর ওপরে ফারাওনিক চিহ্ন রয়েছে। এর প্রথম ইউনিটটি রাষ্ট্রকে মন্দা থেকে রক্ষা করা, দ্বিতীয় টি নীল নদের মাধ্যমে আনা সমৃদ্ধি আর সুখের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তৃতীয়টি সম্পদ ও ধৈর্য বোঝায়।
প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi's Egypt Visit) মিশরের গ্র্যান্ড মুফতি শাকি ইব্রাহিম আবদেল করিম আল্লামের সঙ্গেও দেখা করেন এবং মিশরীয় চিন্তাধারার নেতাদের সঙ্গে মত বিনিময় করেন। এছাড়াও মোদী সেখানে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গেও কথা বলেন।

প্রধানমন্ত্রী মোদী পরে বলেন (Narendra Modi's Egypt Visit), মিশরের গ্র্যান্ড মুফতি শাকি ইব্রাহিম আবদেল করিম আল্লামের সঙ্গেও দেখা করতে রেকে তিনি সম্মানিত। তিনি আরও বলেন, ভারত ও মিশরের মধ্যে সম্পর্ক বিশেষ করে সংস্কৃতিক ও জনগণের সম্পর্ক নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে।
গত মাসেই প্রধানমন্ত্রী মোদীকে কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ লোগোহুতে ভূষিত করেছিল প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ পাপুয়া নিউ গিনি। এই সম্মান ছিল সেখানকার সর্বোচ্চ অসামরিক সম্মান।
-
বিধানসভা ভোটে তৃণমূলের প্রার্থীদের নাম ঘোষণা! মমতা ভবানীপুরেই, নন্দীগ্রাম-সহ দক্ষিণবঙ্গে চমক কোন আসনগুলিতে? -
রেলের টিকিট বুকিংয়ে বড় পরিবর্তন! আসছে নতুন রিজার্ভেশন সিস্টেম, কী সুবিধা পাওয়া যাবে? জেনে নিন -
ঈদের আগে প্রতিবেশীর পাশে ভারত, কলকাতা বন্দর থেকে বাংলাদেশে পৌঁছল বিপুল পরিমাণ চাল -
'কেউ কিছু পাবে না'! ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগে মমতার ভাতা-ডিএ ঘোষণা নিয়ে কটাক্ষ শুভেন্দুর, কী বললেন? -
১৯২ আসনে বামফ্রন্টের প্রার্থী ঘোষণা, তালিকায় নবীন প্রবীণের মেলবন্ধন -
রাতারাতি বড় সিদ্ধান্ত! মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে সরাল নির্বাচন কমিশন, নতুন দায়িত্বে কারা? -
কেন্দ্রের বড় পদক্ষেপে স্বস্তির ইঙ্গিত! কমতে পারে সোনার দাম -
তিন রাজ্যে এক আসনে বহু প্রার্থী, রাজ্যসভা ভোটে শুরু রিসর্ট রাজনীতি -
বকেয়া ডিএ নিয়ে বড় ঘোষণা রাজ্যের, কবে, কীভাবে মিলবে পাওনা, জানাল অর্থ দপ্তর -
বিধানসভা নির্বাচনের জন্য ১৯২ জন প্রার্থীর নাম ঘোষণা বামফ্রন্টের, যাদবপুরে বিকাশ, মীনাক্ষী উত্তরপাড়ায় -
নন্দীগ্রামের সঙ্গে মমতার ভবানীপুরেও লড়বেন শুভেন্দু, বিজেপির প্রথম দফার তালিকায় প্রার্থী কারা? -
কালবৈশাখীর ঝাপটায় ঠান্ডা হাওয়া! ২০ ডিগ্রির নীচে কলকাতার তাপমাত্রা, আজ কোথায় কোথায় ঝড়বৃষ্টি?












Click it and Unblock the Notifications