তামিলনাড়ুতে 'যুবরাজ' স্ট্যালিনকে রুখতে ভরসা সেই 'আম্মা', পালানিস্বামীর ঢাল হলেন স্বয়ং মোদী
কয়েকদিন ধরেই তামিলনাড়ুর রাজনীতি তোলপাড় হচ্ছে ডিএমকে নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এ রাজার করা একটি মন্তব্যকে ঘিরে। কয়েকদিন আগে তিনি তামিলনাড়ু মুখ্যমন্ত্রী তথা এআইএডিএমকে নেতা পালানিস্বামীর জন্ম এবং মাকে নিয়ে কটাক্ষ করেছিলেন রাজা। এবার সেই বিতর্কে বিজেপির শরিক দলের নেতার ঢাল হয়ে দাঁড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

'আদ্যিকালের ২জি মিসাইল'
এদিন তালিমনাড়ুতে প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ রাজাকে 'আদ্যিকালের ২জি মিসাইল' বলে কটাক্ষ করেন। এদিন প্রধানমন্ত্রী বলেন, 'কয়েকদিন আগে ইউপিএ-র নির্দেশে এই মিসাইলটি লঞ্চ করা হয়েছিল নারী শক্তির উপর হামলা চালানোর উদ্দেশ্যে। আজ কংগ্রেস এবং ডিএমকে নেতারা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পালানিস্বামীর মাকে আক্রমণ করছেন, কালকে তারা আপনাদের আক্রমণ করবে।'

মহিলাদের অসম্মান করে ডিএমকে-কংগ্রেস
এদিন প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, 'মহিলাদের অসম্মান করা কংগ্রেস এবং ডিএমকের অভ্যাস। কয়েকদিন আগেই ডিএমকের একজন প্রার্থী ডিন্ডিগুল লেওনি মহিলাদের দুখ খাওয়া নিয়ে খুবই জঘন্য একটি মন্তব্য করেছিলেন। কিন্তু ডিএমকে তাকে থামানোর জন্য কোনও পদক্ষেপ নেয়নি। কংগ্রেসও চুপ থেকেছে।'

স্ট্যালিনকে 'যুবরাজ' বলে কটাক্ষ মোদীর
পাশাপাশি এদিন ডিএমকে সুপ্রিমো তথা বিরোধী জোটের মুখ্যমন্ত্রী পদ প্রার্থী এমকে স্ট্যালিনকে 'যুব ক্রাউন প্রিন্স' বলে কটাক্ষ করেন মোদী। তিনি বলেন, 'ডিএমকের যুবরাজ বহু বরিষ্ঠ নেতাদের পাশে সরিয়ে দিয়ে ক্ষমতায় এসেছেন। তিনিও মহিলাদের নিয়ে জঘন্য সব মন্তব্য করেছেন। কোনও দিন ভুলবেন না ১৯৮৯ সালের ২৫ মার্চের তারিখটিকে ভুলবেন না। সেদিন এই ডিএমকে আম্মা জয়ললিতাকে কীভাবে অপমান করেছিল তা মনে রাখবেন। জিএমকে এবং কংগ্রেস কোনওদিন মহিলাদের স্বনির্ভর হতে দেবে না।'

মহিলাদের অপমান সহ্য করবে না তামিল ভোটাররা
এদিন প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, 'একদিকে যেখানে এনডিএর অ্যাজেন্ডাতে উন্নয়ন রয়েছে, অন্যদিকে ডিএমকে-কংগ্রেসের অ্যাজেন্ডা হল বংশ পরম্পরার রাজনীতি। আমি ডিএমকে এবং কংগ্রেসকে জানিয়ে দিতে চাই যে তামিলনাড়ুর মানুষরা সব নোট করছে। তারা রাজ্যের মহিলাদের অপমান সহ্য করবে না।'
প্রচারের শেষ দিনে নন্দীগ্রামে রোড শো-তে অমিত শাহ ও শুভেন্দু অধিকারী












Click it and Unblock the Notifications