১০ দিনের মধ্যে পাকিস্তানকে হারাতে পারি আমরা! হুঙ্কার নরেন্দ্র মোদীর
১০-১২ দিনেই প্রতিবেশী পাকিস্তানকে হারাতে পারি আমরা। এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার দিল্লিতে ন্যাশনাল ক্যাডেট কর্পস-এর একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই পাকিস্তানের প্রতি আক্রমণ শানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

পাকিস্তানকে কটাক্ষ করে প্রধানমন্ত্রীর
পাকিস্তানকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, 'আমরা জানি যে আমাদের প্রতিবেশী দেশটি আমাদের বিরুদ্ধে তিনটি যুদ্ধে পরাজিত হয়েছে। আমাদের সশস্ত্র বাহিনী তাদের পরাস্ত করতে ১০-১২ দিনের বেশি প্রয়োজন হবে না। কয়েক দশক ধরে তারা ভারতের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ করে আসছে তারা। এতে হাজার হাজার বেসামরিক সাধারণ মানুষ ও জওয়ানের প্রাণহানি হয়েছে।'

সিএএ নিয়ে বিরোধীদের তোপ
এরপর সিএএ প্রসঙ্গে নরেন্দ্র মোদী বলেন, 'যারা সিএএ নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন তারা পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়ন দেখতে অস্বীকার করেছেন। আমাদের কি নির্যাতিতদের সাহায্য করা উচিত নয়? কিছুকাল আগে পাকিস্তানের সেনাবাহিনীর একটি বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিল, যেখানে পরিষ্কারভাবে লেখা হয়েছিল যে কেবলমাত্র অমুসলিমরা স্যানিটেশন কর্মী পদে আবেদন করে।'

অনড় রয়েছে কেন্দ্র
আন্তর্জাতিক মহলেও সিএএ নিয়ে চাপ বাড়ছে ভারতের উপর। সিএএ-র বিরোধিতা করে ইউরোপীয় ইউনিয়নে প্রস্তাবনা এনেছেন এক পাকিস্তানী বংশদ্ভূত সদস্য। তবে কেন্দ্র তাদের অবস্থানে অনড়। ঐতিহাসিক ভুল শোধরাতেই নাগরিকত্ব আইনে সংশোধনী আনা হয়েছে বলে আজ দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দর মোদী। তিনি বলেছেন প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যালঘুদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার। মোদীর অভিযোগ দেশভাগ হয়েছিল কাগজে কলমে কিন্তু অসংখ্য মানুষের উপর তার প্রভাব পড়েছিল। গান্ধীজি নিজেও প্রতিবেশি সংখ্যালঘুদের সুরক্ষা প্রদানের পক্ষে ছিলেন। সেই ইচ্ছেই পূরণ করা হচ্ছে সিএএ-র মাধ্যমে।












Click it and Unblock the Notifications