করোনা পরিস্থিতি উদ্বেগজনক, সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে রিভিউ মিটিং প্রধানমন্ত্রীর, এলেন না মমতা
করোনা পরিস্থিতি উদ্বেগজনক, সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে রিভিউ মিটিং প্রধানমন্ত্রীর, এলেন না মমতা
ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে দেশের করোনা পরিস্থিতি। প্রতিদিন বাড়ছে সংক্রমণ। পরিস্থিতি পর্যালোচনা করতে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদী। সেই বৈঠকে উপস্থিত ছিলেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর জায়গায় ছিলেন রাজ্যের মুখ্যসচিব। নির্বাচনী প্রচারের কাজে ব্যস্ত থাকায় মমতা বন্দ্যোপাধ্যায় অংশ নিতে পারেননি। ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধ্ব ঠাকরে, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
দেশের করোনা পরিস্থিতি নিয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সেই বৈঠকে ছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি প্রচারের কাজে ব্যস্ত থাকায় তাঁর জায়গায় হাজির ছিলেন রাজ্যের মুখ্যসচিব। বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী। দেশের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

৯ কোটি টিকাকরণ
রিভিউ মিটিংয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন গোটা দেশে এখনও পর্যন্ত ৯ কোটি টাকা করণ হয়েছে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ৪৫ বছর বয়স পর্যন্ত টিকাকরণের অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। ১ এপ্রিল থেকেই শুরু হয়েছে সেই প্রক্রিয়া। এদিকে আবার প্রকাশ জাভড়েকর অভিযোগ করেছেন মহারাষ্ট্র সরকার ৫ লক্ষ করোনা টিকা নষ্ট করেছে শুধুমাত্র পরিকল্পনার অভাবে। আগের রিভিউ মিটিংয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যগুলিকে ভ্যাকসিন নষ্ট হওয়া নিয়ে সতর্ক করেছিলেন। কোনও ভাবেই যাতে করোনা ভ্যাকনিস নষ্ট না হয় তার জন্য সতর্ক হতে বলেছিলেন।

লকডাউনের পথে একাধিক রাজ্য
ইতিমধ্যেই করোনা সংক্রমণ রুখতে লকডাউনের পথে হাঁটতে শুরু করেছে একাধিক রাজ্য। পুরো লকডাইন না হলেও আংশিক লকডাউন ঘোষণা করা হয়েছে মধ্য প্রদেশে। মহারাষ্ট্রের পুণেতে আংশিক লকডাউন ঘোষণা করা হয়েছে। দিল্লিতে নাইট কার্ফু জারি হয়েছে।মহারাষ্ট্র,ছত্তিগড়, পাঞ্জাবে নাইট কার্ফু জারি করা হয়েছে। এদিকে মুম্বইয়ের মেয়র জানিয়েছে আগামিকাল তাঁদের স্টকে থাকা ভ্যাকসিন শেষ হয়ে যাচ্ছে। এদিকে আবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

করোনা বাড়ছে একাধিক রাজ্যে
করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে একাধিক রাজ্যে। তালিকায় রয়েছে উত্তর প্রদেশ, তামিলনাড়ু,গুজরাত, কেরল, অসম, কর্নাটক, ছত্তিশগড়। দিল্লিতে ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৪০০ জন। এখনও পর্যন্ত যা রেকর্ড। এদিকে লকডাউন শুরু হতেই পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরতে শুরু করেছেন। আগের মতো সমস্যায় যাতে পড়তে না হয় সেকারণে আগে থেকেই সতর্ক তাঁরা।












Click it and Unblock the Notifications