Pm Modi At Varanasi: প্রধানমন্ত্রী পদে বসেই মহাদেবে'র শরণে মোদী! যোগ দেবেন কৃষক সম্মেলনে
Pm Modi At Varanasi : মানুষের রায়ে ফের একবার দিল্লির মসনদে নরেন্দ্র মোদী! তবে যে ফলের আশা করেছিল বিজেপি, সেই ফল হয়নি। কার্যত এক রাশ চাপ মাথায় নিয়েই দিল্লিতে সরকার গড়তে হয়েছে নরেন্দ্র মোদীকে। রবিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। একই সঙ্গে শপথ নিয়েছেন প্রায় ৭২ জন মন্ত্রী।
সোমবার তাদের মন্ত্রকও ভাগ করে দেওয়া হয়েছে। আর এরপরেই মহাদেবের শহর বারাণসী যাচ্ছেন নরেন্দ্র মোদী। এমনটাই সূত্রের খবর। আগামী ১৮ জুন অর্থাৎ বুধবার সে রাজ্যে যাওয়ার কথা। তৃতীয়বার প্রধানমন্ত্রী (Pm Modi) হওয়ার পর এটিই হবে প্রধানমন্ত্রী মোদীর বারাণসীতে প্রথম সফর (Pm Modi At Varanasi)।

যা খবর, দুদিনের সফরে বারাণসী যাবেন। এবারও বারাণসী লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছলেন নরেন্দ্র মোদী। ভোটের মার্জিন কমলেও মানুষ এবারও তাঁকেও জিতিয়েছেন। বারাণসী সফরে (Pm Modi At Varanasi) মানুষকে ধন্যবাদও জানাবেন প্রধানমন্ত্রী। বলে রাখা প্রয়োজন, এবারের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী
মোদীর জয়ের ব্যবধান ছিল মাত্র দেড় লাখের কাছাকাছি। অন্যদিকে উত্তরপ্রদেশে কৃষক সম্মেলন এবার হতে চলেছে। সেখানে প্রধানমন্ত্রী যোগ দেবেন বলে খবর। বক্তব্য রাখবেন সম্মেলনে যোগ দেওয়া কৃষকদের সামনে। সেখানে কী বক্তব্য রাখেন সেদিকেই তাকিয়ে সবাই।
অন্যদিকে কাশী বিশ্বনাথ মন্দিরেও বিশেষ পুজোয় বসার কথা রয়েছে। সন্ধ্যায় দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতিতে অংশ নেওয়ারও কথা আছে প্রধানমন্ত্রীর। বলে রাখা প্রয়োজন, এর আগে, আজ অর্থাৎ ১১ জুন প্রধানমন্ত্রী মোদীর বারাণসী সফরের কথা ছিল। এর জন্য এসপিজিও পৌঁছে গিয়েছিল।
কিন্তু বেশ কিছু কারণে সফর পিছিয়ে দেওয়া হয়েছে। যদিও আগামী বুধবার নিশ্চিত ভাবেই প্রধানমন্ত্রী বারাণসী যাচ্ছেন। আর এজন্য কার্যত সাজিয়ে তোলা হচ্ছে দেবাদিদেব মহাদেবের শহরকে। স্বাগত (Pm Modi At Varanasi) জানাবেন স্থানীয় বিজেপি-নেতা-কর্মীরাও।
প্রধানমন্ত্রীর বারাণসী সফর উপলক্ষে এখন থেকেই কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকাকে। বাড়তি নজর রাখা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, দেশের পাশাপাশি এবার উত্তরপ্রদেশেও বিজেপির ফল ভালো হয়নি। একাধিক আসন পেয়ে দেশে তৃতীয় বড় রাজনৈতিক দল হিসাবে উঠে এসেছে অখিলেশের সমাজবাদী পার্টি। এই অবস্থায় মোদীর বারাণসী সফর খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে মোদীর কি কথা হয় সেদিকেই নজর সবার।












Click it and Unblock the Notifications