লোকসভার আসন সংখ্যা কি বাড়তে চলেছে, নতুন সংসদ ভবনের উদ্বোধনে ইঙ্গিত মোদীর
তবে কি বাড়তে চলেছে লোকসভার আসন সংখ্যা? নতুন সংসদ ভবনের উদ্বোধনে তেমনই ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়া সংসদের যেমন লোকসভা কক্ষে আসন সংখ্যা অনেকটাই বেশি, তেমনই প্রধানমন্ত্রী সাংসদদের বসা নিয়েও যে ইঙ্গিত করলেন, তাতে স্পষ্ট অদূর ভবিষ্যতে বাড়তে চলেছে সাংসদ সংখ্যা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বলেন, আগামী দিনে লোকসবার আসন সংখ্যা বাড়লে সাংসদরা কোথায় বসবেন, সেটা আমাদের দেখতে হবে। সংবিধান অনুযায়ী ২০২৬ সাল পর্যন্ সংসদের আসন সংখ্যা কোনোভাবে পরিবর্তন করা যাবে না। তবে কি তারপরে আসন সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে?

২০২৪ সালের নির্বাচনে সংবিধানের রীতি মেনে লোকসভার ৫৪৩ আসনে ভোটগ্রহণ করা হবে। কিন্তু ২০২৬ সালের পর তা বদলে যেতে পারে। লোসকভার আসন সংখ্যা আরও বাড়তে পারে। সংবিধানের ৮১ নম্বর দারা অনুয়ায়ী লোকসবার মোট সদস্য সংখ্যা সর্বাধিত ৫৪৫ হতে পারে।
আগামী দিনে যে এই ধারা বদলাতে পারে, তার পূর্ণ আভাস মিলেছে। লোকসবার কক্ষে বাষণ দেওয়ার সময় প্রধানমন্রী স মোদী বলেন, নতুন সংসদ ভবনের প্রয়োজন ছিল। আগামী সময়ে সংসদের সংখ্যা বাড়বে। সেজন্য এখনই এই নতুন সংসদ তৈরি করতে হত।

বিজেপি যদি আসন্ন লোকসভা নির্বাচনে জয়ী হয়, তবে ২০২৬ সালের পর আসন পুনর্বিন্যাস করতে পারে। সেক্ষেত্রে বাড়তে পারে লোকসবার সাংসদ সংখ্যা। তেমনই ইঙ্গিতই এদিন দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখানে উল্লেখ্য ১৯৫২ সালে প্রথম লোকসভা নির্বাচনের সময় সংসেদর নিম্নকক্ষে লোকসভার আসন সংখ্যা ছিল ৪৮৯।
পরবর্তী সময়ে আসন সংখ্যা কয়েক ধাপে বেড়েছে। প্রথম নির্বাচনের পরে আসন সংখ্যা বাড়িয়ে করা হয়েছে ৫০২। ১৯৭১ সালে জনগণনা অনুযায়ী লোকসভার আসন সংখ্যা বাড়িয়ে সকরা হয়েছিল ৫৪৫। পরে ১৯৭৬ সালে স্থির করা হয় ২০০১ সাল পর্যন্ত লোকসভার আসন সংখ্যা নির্ধারণের ভিত্তি হবে ১৯৭১ সালকেই।

সংবিধানের সেই ধারার মেয়াদ পরবর্তী সময়ে আরও বাড়ানো হয় অটলবিহারী বাজপেয়ীর আমলে। তা ২৫ বছর বৃদ্ধি করা হয়েছিল। সেই মোতাবেক ২০২৬ সাল পর্যন্ত আসন পুনর্বিন্যাস করতে পারবে না। এরপর বিজেপি আসন পুনর্বিন্যাস করতে পারে। এদিন নরেন্দ্র মোদী সেই ধারণাকেই সত্যি বলে প্রমাণিত করলেন তাঁর বক্তব্যে।
সংবিধান অনুয়ায়ী ভারতে প্রতি ৬ থেকে ১০ লক্ষ ভোটারের জন্য ১ জন সাংসদ থাকতে হবে। বর্তমানে সাংসদ পিছু ভোটারের সংখ্যা গড়ে ১৮ লক্ষ। তার ফলে আসনবিন্যাসের প্রয়োজন। নয়া সংসদ ভবনের লোকসভা কক্ষে ৮৮০টি আসন করা হয়েছে। দেশের ভোটার সংখ্যা ৮৮ কোটি। সেই নিরিখে ১০ লক্ষ ভোটার প্রতি ১ সাংসদ মেনেই আসন সংখ্যা নির্ধারিত হয়েছে।












Click it and Unblock the Notifications