গ্র্যাচুইটি আইনে বড় পরিবর্তনের সম্ভাবনা! শীতকালীন অধিবেশনে মোদী সরকার আনতে পারে বিল

নরেন্দ্র মোদী সরকার কর্মীদের গ্র্যাচুইটি আইনে বড় পরিবর্তন আনতে চলেছে। এমনটাই খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে।

নরেন্দ্র মোদী সরকার কর্মীদের গ্র্যাচুইটি আইনে বড় পরিবর্তন আনতে চলেছে। এমনটাই খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে। এখন আইন রয়েছে পাঁচবছর কাজ করলে গ্র্যাচুইটি প্রাপক হিসেবে বিবেচিত হন কোনও কর্মী। কিন্তু কেন্দ্র এই পাঁচবছরকে একবছরে নামিয়ে আনতে চায় বলেই সূত্রের খবর। তবে এই কাজ করতে হলে সামাজিক সুরক্ষা নিয়ে বিল আনতে হবে সরকারে। এই বিল সংসদের শীতকালীন অধিবেশনে আনা হতে পারে।

গ্র্যাচুইটি আইনে বড় পরিবর্তনের সম্ভাবনা! শীতকালীন অধিবেশনে মোদী সরকার আনতে পারে বিল

যদিও সরকারের তরফ থেকে এবিষয়ে নির্দিষ্ট করে এখনও কোনও ঘোষণা করা হয়নি।

ড্রাফট কোড অন সোশ্যাল সিকিউরিটি, ২০১৯
সম্প্রতি কেন্দ্রীয় শ্রমমন্ত্রক ড্রাফট কোড অন সোশ্যাল সিকিউরিটি, ২০১৯ এনেছে। সাধারণ মানুষের পাশাপাশি এর সঙ্গে যুক্ত সবার কাথে পরামর্শ চেয়ে পাঠায়। যা পাঠানোর শেষ দিন ছিল ২৫ অক্টোবর।

যদিও এই ড্রাফট কোডে গ্র্যাচুইটি পেমেন্টকে পাঁচ বছর থেকে এক বছরে নামিয়ে আনার কথা বলা হয়নি। সেখানে বলা হয়েছে,
গ্র্যাচুইটি পাঁচ বছরের কম সময়ে কোনও কর্মী কোনও সংস্থা থেকে চাকরি ছাড়তে বাধ্য হলে তাঁকে গ্র্যাচুইটি দিতে হবে। সেটা হতে পারে তাঁর অবসর কিংবা ইস্তফা। মৃত্যু কিংবা অসুখে পড়ে কাজ করার মতো অবস্থায় না থাকলেও গ্র্যাচুইটি দেওয়ার ব্যাপারে উল্লেখ করা হয়েছে। সেই কর্মীকে বরখাস্ত করা হলেও, গ্র্যাচুইটি দেওয়ার কথা বলা হয়েছে। তবে যাই সিদ্ধান্ত নেওয়া হবে, তার জন্য কেন্দ্রীয় সরকারকে নোটিফিকেশন জারি করতে হবে।

যদিও ভারতীয় মজদুর সংঘ এই ড্রাফট কোডকে বাতিল করে দিয়েছে। শ্রমমন্ত্রকে পাঠানো চিঠিতে তারা বলেছে এটা সর্বজনীন নয়। এই শ্রমিক সংগঠন গ্র্যাচুইটি পাওয়ার যোগ্যতা পাঁচ বছর থেকে কমিয়ে একবছর করার দাবি জানিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+