Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Narendra Modi 3.0: প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীই! লিখিত সমর্থন নীতীশ-চন্দ্রবাবুর

Narendra Modi 3.0: নরেন্দ্র মোদীর নেতৃত্বেই আস্থা! প্রস্তাব পাশ NDA এর বৈঠকে। দিল্লির মসনদে কে? ফের কী ক্ষমতায় ফিরবেন মোদীর নেতৃত্বে বিজেপি সরকার। নাকি বিজেপি বিরোধী মহাজোটে নাম লেখাবেন চন্দ্রবাবু নাইডু এবং নীতীশ কুমার। মঙ্গলবার ফলাফল স্পষ্ট হতেই দেশজুড়ে এই বিষয়ে জোর জল্পনা তৈরি হয়।

এমনকি আজ বুধবার এই বিষয়ে রাজনীতির বুকে এই বিষয়ে (Narendra Modi 3.0) আলোচনা তুঙ্গে।

Narendra Modi 3 0

আর এর মধ্যেই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং টিডিপি সুপ্রিমোকে নিয়ে দীর্ঘ বৈঠক সারলেন নরেন্দ্র মোদী। যেখানে একাধিক বিষয়ে পর্যালোচনা হয়। এরপরেই সম্ভবত আজই সরকার গঠন নিয়ে রাষ্ট্রপতির কাছে যাবেন এনডিএ'য়ের শরিকরা। যেতে পারেন নরেন্দ্র মোদী, চন্দ্রবাবু নাইডু, নীতীশ কুমারও। এরপরেই আগামী শনিবার সম্ভবত ৮ জুন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদীর।

যদিও তার আগে এন়ডিএ-র সংসদীয় দলনেতা হিসাবে নরেন্দ্র মোদীর নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে। এজন্য দেশের এনডিএ'র সাংসদদের দ্রুত দিল্লি আসতে বলা হয়েছে। বলে রাখা প্রয়োজন, একাধিক জল্পনার মধ্যেই আজ এনডিএ'য়ের শরিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক দেওয়া হয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাড়িতেই এই বৈঠক হয়। বৈঠকে এনডিএ-র সাংসদরা আবারও সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রী মোদীকে তাদের নেতা নির্বাচিত করেন। এরপরেই প্রস্তাব পাশ হয়। যেখানে ২১ জন নেতা স্বাক্ষর করেন। স্বাক্ষর করেন টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু, জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার সহ একাধিক নেতা।

সূত্রের খবর, বৈঠকে বিহারের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেন, সরকার গঠনে দেরি করবেন না। যাবতীয় প্রক্রিয়া যাতে দেরি না হয় সেই বার্তাও দেন বলে জানা গিয়েছে। আর এই বৈঠকের পরেই নরেন্দ্র মোদী এবং এনডিএ'য়ের শরিকদের ধন্যবাদ জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত ১০ বছরে দেশের উন্নয়নে যে ধারা বজায় ছিল, তা আগামীদিনেও থাকবে বলে সোশ্যাল মিডিয়ায় উল্লেখ বর্ষীয়ান বিজেপি নেতার।

উল্লেখ্য, ৫৪৩ আসনের লোকসভায় ম্যাজিক ফিচারের জন্য প্রয়োজন ২৭৩টি। বিজেপি একক ভাবে ২৪১টি আসন জিততে চলেছে।

এনডিএ জোট ২৯৩ টি আসন পেতে চলেছে। তবে দীর্ঘদিন পর দেশের রাজনীতিতে বড় ভূমিকা হতে চলেছে কংগ্রেসের। ৯৯টি আসন কংগ্রেসের ঝুলিতে যেতে চলেছে। শুধু তাই নয়, দীর্ঘদিন পর ফের একবার বিরোধী আসনে বসতে চলেছেন রাহুল গান্ধীর দল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+