চাপ বাড়ল বিজেপির, নাগাল্যান্ড বিধানসভায় পেশ হতে চলেছে সিএএ বিরোধী প্রস্তাব
সিএএ-র বিরোধিতার প্রথমে শুরু হয়েছিল উত্তর-পূর্বের রাজ্য গুলিতেই। পরে সেটা ছড়িয়ে পড়ে গোটা দেশে।
সিএএ-র বিরোধিতার প্রথমে শুরু হয়েছিল উত্তর-পূর্বের রাজ্য গুলিতেই। পরে সেটা ছড়িয়ে পড়ে গোটা দেশে। সেই সূত্র ধরেই এবার নাগাল্যান্ড বিধান সভা সিএএ বিরোধী প্রস্তাব পাস করাতে চলেছে। নাগা পিপলস ফ্রন্ট রাজ্য বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব পেশ করতে চলেছে।

সিএএ বিরোধিতায় নাগাল্যান্ড
এবার সিএএ-র বিরোধিতায় নাগাল্যান্ডে প্রস্তাব পেশ করতে চলেছে নাগা পিপলস ফ্রন্ট। ৭ ফেব্রুয়ারি থেকে নাগাল্যান্ডের বিধানসভা অধিবেশন শুরু হবে। চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। তার আগে এনপিএফ বৈঠকে স্থির করেছে তারা িসএএ বিরোধী প্রস্তাব বিধানসভা অধিবেশনে পেশ করবে। সিএএ-র প্রতিবাদে বিধানসভার বাইরে ধরনাও দেবেন এনপিএফ বিধায়করা।

বিরোধিতায় অসম
সিএএ-র বিরোধিতায় সবচেয়ে বেশি উত্তাল হয়েছিল বিজেপি শাসিত অসম। সেই ক্ষোভ এখনও কমেনি। এরই মধ্যে আবার নাগাল্যান্ডে বিরোধীদের সিএএ বিরোধী প্রস্তাব নতুন করে সেই আন্দোলনের আঁচ বাড়াবে বলে মনে করা হচ্ছে। সিএএ সংসদের পাস হওয়ার পর থেকেই উত্তর পূর্বের রাজ্য গুলিতে চাপে রয়েছে বিজেপি।

চার রাজ্যে সিএএ বিরোধী প্রস্তাব পাস
ইতিমধ্যেই দেশের চারটি রাজ্যে সিএএ বিরোধী প্রস্তাব পাস হয়ে গিয়েছে। সেগুলির সবকটিই অবশ্য অবিজেপি রাজ্য। প্রথমে সিএএ বিরোধী প্রস্তাব পাস করায় বাম শাসিত কেরল। তারপরে কংগ্রেস শাসিত পাঞ্জাব এবং রাজস্থান। পরে তৃণমূল কংগ্রেস শাসিত পশ্চিমবঙ্গ। সূত্রের খবর তেলঙ্গানাও সিএএ বিরোধী প্রস্তাব পাস করাবে।












Click it and Unblock the Notifications