বিকল হতে পারে একাধিক অঙ্গ-প্রতঙ্গ, করোনার কালো ছায়ায় বাড়ছে একাধিক মারণ ব্যাকটেরিয়া

বিকল হতে পারে একাধিক অঙ্গ-প্রতঙ্গ, করোনার কালো ছায়ায় বাড়ছে একাধিক মারণ ব্যাকটেরিয়া

করোনার ছত্রতলেই গোটা দেশে প্রকোপ বাড়াচ্ছে কালো ছত্রাক, সঙ্গে দুই নয়া দোসর সাদা ও হলুদ ছত্রাকও রয়েছে। এদিকে একাধিক সমীক্ষায় দেখা গিয়েছে প্রথম পর্বের থেকে দ্বিতীয় পর্বের করোনা সংক্রমণে গোটা দেশেই করোনাজয়ীদের মধ্যে ব্যাকটেরিয়াজাত রোগের প্রকোপ অনেকটাই বেড়ে গিয়েছে। উদ্বেগ বাড়াচ্ছে গ্যাংরিন জাতীয় ব্যাকটেরিয়া সংক্রমণ।

বিকল হতে পারে একাধিক অঙ্গ-প্রতঙ্গ, করোনার কালো ছায়ায় বাড়ছে একাধিক মারণ ব্যাকটেরিয়া

ত্রি-বর্ণের ছত্রাক, ফুসফুসের ক্ষয়ক্ষতি, একাধিক অঙ্গ, হার্টের বিকলতা, মস্তিষ্কের ধমনীতে ক্লট এদিন যথেষ্ট উদ্বেগ বাড়াচ্ছিল। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে কোভিড রোগীদের অন্ত্রে বড়সড় সমস্যা দেখা যাচ্ছে। এর পিছনে গ্যাংরিন জাতীয় ব্যাকটেরিয়া সংক্রমণ রয়েছে বলে জানা যাচ্ছে। এই জাতীয় ব্যাকটেরিয়া সংক্রমণে সাধারণত দেহের টিস্যুগুলিতে দ্রুত পচন শুরু হয়। বিকল হয়ে পড়ে একাধিক অঙ্গ-প্রতঙ্গ।

সূত্রের খবর, শুধুমাত্র মুম্বইতে প্রায় ১২ জনের বেশি করোনা রোগীর মারাত্মক পেটে ব্যাথা নিয়ে ভর্তি রয়েছেন বলে জানা যাচ্ছে। এমনকী গবেষণায় আরও দেখা গিয়েছে করোনা রোগীদের মধ্যে প্রায় ১৬ থেকে ৩০ শতাংশ রোগীর গ্যাস্ট্রোইনটেস্টাইনাল লক্ষণ রয়েছে। এর ফলে করোনা রোগীদের পেট ব্যথা, হৃদরোগ, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, বমি বমি ভাব ক্রমেই বাড়ছে। উদ্বেগ বাড়াচ্ছে কোভিড পরবর্তী অন্যান্য সমস্যাও।

এদিকে, কোভিড-১৯ সম্পর্কে উদ্ভাবনী গবেষণা ও পর্যালোচনায় নতুন করে উদ্যোগী হয়েছে ইণ্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা আইসিএমআর। ইতিমধ্যেই দেশব্যাপী করোনা নিয়ে ৩০ জুনের মধ্যে বিজ্ঞানসম্মত স্বাধীন গবেষণাপত্র জমা দেওয়ারও আবেদন জানিয়েছে তারা। করোনা ভাইরাস সংক্রমণের গতিপ্রকৃতি, , এবং ভ্যাকসিনগুলির প্রতিরোধমূলক প্রতিক্রিয়া নিয়ে এই বহত্তর পরিসরে আলোচনারও ডাক দেওয়া হয়েছে। আগামীতে দেশের করোনা চিকিৎসা এই প্রচেষ্টা সূদূরপ্রসারী ছাপ ফেলতে পারে বলে মত ওয়াকিবহাল মহলের। সেখানেও গ্যাংরিন জাতীয় ব্যাকটেরিয়া সংক্রমণ, গ্যাস্ট্রোইনটেস্টাইনালের সমস্যা থেকে উত্তরণের বেশ কিছু পথ পাওয়া যেতে পারে বলেও মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+