মুকেশ আম্বানির প্রতি ঘণ্টায় ৯০ কোটি টাকা রোজগার করেছেন লকডাউনে!
মুকেশ আম্বানির প্রতি ঘণ্টায় কত কোটি টাকা রোজগার করেছেন লকডাউনে! উত্তর তাক লাগাচ্ছে
লক ডাউনের সময় দেশের আর্থিক পরিস্থিতি ক্রমেই খারাপ হয়েছে। বহু সংস্থা লাভ তো দূরের কথা, লোকসানের মুখ দেখেছে। বহুজনেই চাকরি হারিয়েছেন, ক্ষতি হয়েছে বহু জনের ব্যবসায়। তবে ভারতের ধনকুবের মুকেশ আম্বানির রোজগারের অঙ্ক লকডাউনে আপনাকে অবাক করতে পারে!

সমীক্ষার রিপোর্ট কী বলছে?
আইআইএফএল সমীক্ষার রিপোর্ট বলছে, মুকেশ আম্বানি এই মুহূর্তে ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি। পর পর ৯ বছর তিনি এই সম্মানের ধরীকারী হলেন। এশিয়ার অন্যতম ধনকুবেরের সম্পত্তি এখন ২,৭৭,০০০ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ৬,৫৮,০০০ কোট
কোটি টাকা।

প্রতি ঘণ্টায় রোজগার কত?
রিপোর্ট বলছে মুকেশ আম্বানি লকডাউনের মধ্যেও প্রতি ঘণ্টায় ৯০ কোটি টাকা রোজগার করেছেন। যার জেরে তাঁর সংস্থা ও ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ আরও বেড়েছে। বেড়েছে তার অর্থমূল্য।

৬৩ বছর বয়সীর সাফল্যের খতিয়ান
ঋণের বোঝা থেকে অনেকটাই দূরে রিলায়েন্স নিজের লক্ষ্য়মাত্রার ২০ বিলিয়ন মার্কিন ডলার ফান্ড রাইজিং হিসাবে পেয়েছে। এছাড়াও মার্কিন প্রাইবেট ইক্যুইটি ফার্ম সিলভার লেকের বিনিয়োগ রিলায়েন্সকে আরও উজ্জ্বল অবস্থানে নিয়ে গিয়েছে।

ভারতের সবচেয়ে ধনী মহিলা কে?
আইআইএফএর 'ওয়েল্থ হুরন ইন্ডিয়া রিট লিস্ট ২০২০'
বলছে ভারতের ধনীতম মহিলা হলেন স্মিতা সি কৃষ্ণা। তাঁর দখলে রয়েছে ৩২,৪০০ কোটি টাকার সম্পত্তি। এরপরই রয়েছেন কিরণ মজুমদার শ। যিনি ৩১,৬০০ কোটি টাকার মালকিন।












Click it and Unblock the Notifications