MP Election 2023: মধ্যপ্রদেশে এবার বিধানসভায় প্রার্থী কৈলাশ বিজয়বর্গীয়ও! কেন বিজেপির সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ

বিজেপির সিনিয়র নেতা তথা জাতীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়কে ইন্দোর বিধানসভা থেকে প্রার্থী করা হয়েছে। কৈলাশ বিজয়বর্গীয়কে টিকিট দিয়ে দল স্পষ্ট করে দিয়েছে, তারা এবার কোনও ঝুঁকি নিয়ে চায় না। একইসঙ্গে কৈলাশ বিজয়বর্গীয়কে টিকিট দিয়ে বিজেপি স্পষ্ট করে দিয়েছে একজন ছোট কর্মী থেকে প্রবীণ নেতা, সবাইকেই দলের নির্দেশ মেনে চলতে হয়।

প্রসঙ্গত ইন্দোর বিধানসভা আসনটি বর্তমানে কংগ্রেসের দখলে রয়েছে। এখান থেকে তাদের বিধায়ক সঞ্জয় শুক্লা। কৈলাশ বিজয়বর্গীয়কে টিকিট দিয়ে বিজেপি এটা বলতে চেয়েছে, তারা যে কোনও মূল্যে আসনটি দখল করতে চায়।

MP Election 2023

স্থানীয় সূত্রে জানা গিয়েছে ইন্দোর আসন নিয়ে স্থানীয় বিজেপি নেতাদের মধ্যে স্ববিরোধিতা ছিল। প্রাক্তন বিধায়ক সুদর্শন গুপ্তা নরেন্দ্র সিং তোমর শিবির থেকে এসেছেন। তিনি টিকিটের দাবিদার ছিলেন। অন্যদিকে মন্ত্রী ঊষা ঠাকুরও এই আসন থেকে লড়াই করতে পারেন বলে জল্পনা ছড়িয়েছিল। যদিও শেষ পর্যন্ত এঁদের কাউকে টিকিট না দিয়ে কৈলাশ বিজয়বর্গীয়কে টিকিট দেওয়া হয়েছে।

কৈলাশ বিজয়বর্গীয়কে ইন্দোর থেকে টিকিট দেওয়ায় সুদর্শন গুপ্তাকে বিজেপি কোন কেন্দ্র থেকে টিকিট দেবে, কিংবা তাঁকে আদৌ টিকিট দেওয়া হবে কিনা তা অবশ্য পরিষ্কার নয়। বিজেপির পুরো প্রার্থী তালিকা বের হলেই তা বোধা যাবে।

এদিকে কৈলাশ বিজয়বর্গীয়কে টিকিট দেওয়ায় অবাক হয়েছে স্থানীয় কংগ্রেস নেতৃত্ব। কেননা কেউই আশা করতে পারেননি কৈলাশ বিজয়বর্গীয়কে ইন্দোর থেকে প্রার্থী করা হবে। এই আসনে ব্রাহ্মণ ও যাদবদের আধিপত্য রয়েছে। এই বিধানসভার বর্তমান কংগ্রেস বিধায়কও একজন ব্রাহ্মণ। একটা সময়ে এই আসনে বিজেপির সুদর্শন গুপ্তা বিধায়ক থাকলেও, পরবর্তী সময়ে সঞ্জয় শুক্লা তাঁকে আট হাজারের বেশি ব্যবধানে পরাজিত করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+