ওড়িশা, কোঙ্কন, গোয়া এবং গুজরাতে প্রবল বৃষ্টির সম্ভাবনা
মৌসুমী বায়ুর প্রভাবে প্রবল থেকে প্রবলতর বৃষ্টি হওয়ার সম্ভাবনা গুজরাত, মধ্যপ্রদেশ, ওড়িশা, ছত্তিসগড়, উত্তর অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানায়।
মৌসুমী বায়ুর প্রভাবে প্রবল থেকে প্রবলতর বৃষ্টি হওয়ার সম্ভাবনা গুজরাত, মধ্যপ্রদেশ, ওড়িশা, ছত্তিসগড়, উত্তর অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানায়। মৌসুমী অক্ষরেখা এই মুহুর্তে অনুপগড়, সিকার, গোয়ালিয়র, সিধি, অম্বিকাপুর, চাইবাসা, বালাসোরের ওপর অবস্থান করছে এবং তা চলে গিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে।

উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও ওড়িশা উপকূলে তৈরি হওয়া নিম্নচাপ মধ্যভারতের দিকে অগ্রসর হয়েছে। ফলে ওড়িশা, ছত্তিসগড়ে যেমন বৃষ্টি হচ্ছে, ঠিক তেমনই আগামী ২৪ ঘণ্টায় এইসব এলাকা ছাড়াও মহারাষ্ট্রেও প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা।
মৌসুমী অক্ষরেখা বিকানের, আজমেড়, গুনা, দামো, অম্বিকাপুর, রৌরকেল্লার ওপরে রয়েছে। যা উত্তরদিকে যেমন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সন্নিহিত এলাকার ওপর বিস্তৃত রয়েছে, ঠিক তেমনই তা দক্ষিণ দিকে উত্তর আন্দামান সাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আবহ দফতরের পূর্বাভাস অনুযায়ী,১৯ জুলাই নাগাদ অপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন অঞ্চলে। মৌসুমী বায়ু আপাতত স্বাভাবিক অবস্থানেই রয়েছে এবং আগামী ৫-৬ দিন একইভাবে সক্রিয় থাকবে।
আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৭ সালের থেকে ২০১৮-তে ভারতে মৌসুমী বায়ুর প্রভাবে ভাল বৃষ্টি হবে। জুন থেকে সেপ্টেম্বর সময়ের মধ্যে সারা দেশে ৯৬ থেকে ১০৪ শতাংশ বৃষ্টি হবে। আবহাওয়া দফতরের নিরিখে যা স্বাভাবিক।
সারা দেশে আবহাওয়া দফতরের চারটি ভাগের মধ্যে একমাত্র দক্ষিণের উপদ্বীপেই ২৯ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। অন্যদিকে, পূর্ব-উত্তরপূর্ব এবং উত্তর পশ্চিম ভারতে যথাক্রমে ২৯ ও ২৪ শতাংশ কম বৃষ্টি হয়েছে।
আবহ দফতরের পূর্বাভাস অনুযায়ী, এবারের বর্ষায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ওড়িশা, কোঙ্কন গোয়ায়। ভারী থেকে অতি ভারী, কিছু কিছু জায়গায় অতি বর্ষণ হতে পারে গুজরাতে। ভারী বৃষ্টি, কোন কোনও জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে তেলেঙ্গানায়, কোনও কোনও জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মধ্যপ্রদেশ, সৌরাষ্ট্র, বিদর্ভ, ছত্তিসগড়, মধ্য মহারাষ্ট্র, দক্ষিণ কর্ণাটকে। ভারী বৃষ্টি হতে পারে উপকূল কর্ণাটক ও কেরলে। অসম, মেঘালয়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, পশ্চিম উত্তর প্রদেশ, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তরাখণ্ড, পূর্ব রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ, মারাঠাওয়াড়া, উত্তর কর্ণাটক এবং তামিলনাড়ুর কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।
-
গরমের মাঝেই বৃষ্টির ইঙ্গিত, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট -
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ভোটারদের সুবিধায় নতুন ব্যবস্থা! ভোট দিতে গেলে মানতে হবে নিয়ম, কী কী নথি লাগবে? বুথের বাইরে তালিকা টাঙাবে কমিশন -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন












Click it and Unblock the Notifications